প্রায় ৬৫ লাখ টাকার PhD Funding এবং মাত্র ১০ দিনে Canada Study Permit Approval : Case Study
আমাদের SCHOLARSHIP & CANADA VISA APPLICATION SUPPORT নিয়ে একজন applicant University of Windsor এর PhD in Environmental Science program এ admission এবং scholarship পেয়েছেন।
চার বছর মেয়াদি এই PhD program এর জন্য University তাঁকে CAD 43,363.80 Guaranteed Minimum Funding এবং CAD 30,000 Doctoral Entrance Scholarship দিয়েছে। তাই, টোটাল ৭৩,৩৬৩ কানাডিয়ান ডলার বা প্রায় ৬৫ লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছেন। এছাড়া সাতটি academic term এ Graduate Assistantship পাওয়ার সুযোগও রয়েছে।
Admission ও scholarship পাওয়ার পর applicant তাঁর Canada Visa/Canada Study Permit application এর জন্যও আমাদের support নেন। Application submit করার মাত্র ১০ দিনের মধ্যে IRCC তাঁর visa application approve করে।
এই Case Study তে applicant এর Profile Assessment থেকে শুরু করে University Selection, Supervisor Management, Research Proposal Writing, Admission ও Scholarship Application এবং Canada Study Permit Application পর্যন্ত সম্পূর্ণ process ও আমাদের strategy তুলে ধরা হয়েছে।




প্রথম Step: Applicant Profile Assessment
প্রথমেই applicant এর academic, research এবং professional background বিস্তারিতভাবে review করা হয়।
তিনি ... University of Science and Technology (Public University) থেকে Forestry বিষয়ে Bachelor of Science এবং Master of Science সম্পন্ন করেছেন। Bachelor’s এ তাঁর CGPA ছিল 3.60 এবং Master’s এ 3.61।
২০২০ সাল থেকে তিনি Bangladesh Government এর Ministry of Environment এ Assistant Director হিসেবে কর্মরত। তাঁর কাজের মধ্যে Environmental Policy Implementation, Regulatory Compliance, Environmental Monitoring, Environmental Impact Assessment, Biodiversity Conservation, Natural Resource Management, Waste Management এবং Pollution Control অন্তর্ভুক্ত ছিল।
এর আগে তিনি প্রায় দুই বছর National Board of Revenue এ Inspector হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Applicant এর First Author হিসেবে একটি published research article ছিল। তিনি environmental data analysis এবং SPSS ব্যবহারের অভিজ্ঞতাও অর্জন করেছিলেন।
IELTS Academic পরীক্ষায় তাঁর Overall Band Score ছিল 7.5। Listening এবং Reading এ 8.0 এবং Writing ও Speaking এ 6.5 পেয়েছিলেন।
তাঁর research interests ছিল Environmental Science, Environmental Pollution, Water Pollution Control এবং Climate Change related বিষয়ে।
Profile এর Positive দিক:
Forestry বিষয়ে Bachelor’s ও Master’s সম্পন্ন করায় Environment, Biodiversity, Ecosystem এবং Natural Resource Management related research এর জন্য তাঁর relevant academic foundation ছিল।
Ministry of Environment এ Assistant Director হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর profile এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। Environmental policy, pollution monitoring, regulatory compliance এবং environmental management নিয়ে সরাসরি কাজ করার কারণে তাঁর academic knowledge এর পাশাপাশি practical experience ছিল।
তাছাড়া, First author publication তাঁর research, data interpretation এবং academic writing experience এর প্রমাণ দিয়েছে।
IELTS এ Overall 7.5 এবং Listening ও Reading এ 8.0 তাঁর English language proficiency এর শক্তিশালী দিক ছিল।
Profile এর Challenging দিক:
Applicant এর একটি publication ছিল এবং সেটি ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল। তাই application এ publication এর সংখ্যা নয়, research এ তাঁর contribution, অর্জিত skills এবং সেই experience proposed PhD research এ কীভাবে কাজে লাগবে, সেটির ওপর গুরুত্ব দেওয়া হয়।
Master’s সম্পন্ন করার পর তাঁর দীর্ঘ academic gap থাকলেও এই সময় তিনি professional career এ সক্রিয় ছিলেন। Ministry of Environment এ তাঁর কাজের অভিজ্ঞতাকে academic gap হিসেবে উপস্থাপন না করে professional development এবং research motivation তৈরির গুরুত্বপূর্ণ সময় হিসেবে ব্যাখ্যা করা হয়।
তাঁর initial research interests বেশ broad ছিল। তাই academic background, professional experience, previous publication এবং potential supervisor এর expertise বিবেচনা করে একটি focused research direction তৈরি করা প্রয়োজন ছিল।
Selected supervisor এর research এ Computational Fluid Dynamics এবং Three Dimensional Hydrodynamic Modelling এর ব্যবহার থাকলেও applicant এর এ বিষয়ে সরাসরি technical background ছিল না। তাই application বা supervisor meeting এ এমন কোনো skill দাবি করা হয়নি, যা তাঁর profile দিয়ে প্রমাণ করা সম্ভব নয়।
এর পরিবর্তে environmental monitoring, pollution control, data analysis এবং applied environmental management experience এর সঙ্গে proposed research এর একটি বাস্তবসম্মত connection তৈরি করা হয়।
দ্বিতীয় Step: University Selection
Profile Assessment এর পর applicant এর academic background, professional experience, research interests এবং funding requirements অনুযায়ী suitable University ও PhD program খোঁজা হয়, যেখানে তার প্রোফাইল দিয়ে এপ্লিকেশন করলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
University Selection এর সময় ranking এর পাশাপাশি program requirements, faculty expertise, supervisor availability, research facilities, funding structure এবং applicant এর profile এর সঙ্গে program এর compatibility বিবেচনা করা হয়।
এই assessment এর ভিত্তিতে University of Windsor এর PhD in Environmental Science program নির্বাচন করা হয়।
University এবং program নির্বাচন করে A-Z Details দেখানো হয়। তাঁর approval পাওয়ার পরই Supervisor Selection এর কাজ শুরু করা হয়।
আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT
Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।
আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।
আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।
তৃতীয় Step: Potential Supervisor Selection
University final হওয়ার পর applicant এর research interests এবং profile অনুযায়ী potential supervisors নির্বাচন করা হয়।
Faculty members এর research interests, recent publications, current projects এবং available research directions review করা হয়।
Applicant এর Forestry background, Department of Environment এ কাজের অভিজ্ঞতা, pollution control related responsibilities, previous publication এবং data analysis experience এর সঙ্গে যেসব faculty members এর research এর বাস্তবসম্মত মিল ছিল, তাঁদের shortlist করা হয়।
Selected supervisors এর profiles এবং selection এর কারণ applicant কে দেখানো হয়। তাঁর approval পাওয়ার পর Research Proposal Title Selection এর প্রস্তুতি শুরু করা হয়।
চতুর্থ Step: Research Proposal Title Selection & Writing
Potential supervisors final হওয়ার পর applicant এর academic background, professional experience, previous publication এবং selected supervisors এর research expertise বিবেচনা করে focused Research Proposal titles প্রস্তুত করা হয়।
Broad বা generic কোনো title নির্বাচন করা হয়নি। এমন একটি research direction তৈরির চেষ্টা করা হয়েছে, যেটি applicant এর previous experience থেকে স্বাভাবিকভাবে আসে এবং supervisor এর research এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
Proposed titles applicant কে দেখানো হয়। তাঁর মতামত ও approval অনুযায়ী একটি title final করা হয়।
Title final হওয়ার পর complete Research Proposal প্রস্তুত করা হয়।
Proposal এ research background, problem statement, research gap, objectives, research questions, relevant literature, proposed methodology এবং expected contribution ইত্যাদি তুলে ধরা হয়।
Complete draft applicant কে review করার জন্য দেওয়া হয়। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় correction করার পর proposal final করা হয়।
পঞ্চম Step: Supervisor Emailing & Interview
Supervisor Communication applicant এর নিজস্ব email account থেকে করা হয়। ফলে প্রতিটি sent email, supervisor response এবং পরবর্তী communication তিনি সরাসরি দেখতে পেরেছেন।
সব supervisor এর কাছে একই ধরনের generic email পাঠানো হয়নি। প্রত্যেক supervisor এর research expertise, current projects এবং relevant publications পর্যালোচনা করে আলাদাভাবে personalized email প্রস্তুত করা হয়। Email এ applicant এর academic background, Department of Environment এ তাঁর professional experience, previous publication, proposed research direction এবং supervisor এর গবেষণার সঙ্গে সম্ভাব্য alignment সংক্ষেপে তুলে ধরা হয়।
এই targeted communication এর মাধ্যমে একজন supervisor applicant এর profile ও proposed research এর প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং admission ও funding application সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন।
পরবর্তীতে ওই supervisor applicant এর সঙ্গে একটি meeting করতে চান। Meeting এর আগে applicant এর জন্য একটি বিস্তারিত preparation plan তৈরি করা হয়। Academic background, professional experience, research publication এবং proposed research কীভাবে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে উপস্থাপন করতে হবে, সে বিষয়ে তাঁকে guideline দেওয়া হয়। পাশাপাশি presentation structure, slide content, key talking points এবং সম্ভাব্য questions নিয়েও তাঁকে প্রস্তুত করা হয়।
বিশেষভাবে environmental monitoring, pollution control, policy implementation এবং data analysis এ applicant এর অভিজ্ঞতার সঙ্গে supervisor এর research direction এর বাস্তবসম্মত সংযোগ তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Meeting এ supervisor applicant কে University তে admission application submit করতে বলেন এবং পোটেনশিয়াল সুপারভাইজার হিসেবে উনার নাম ও দিতে বলেন। এছাড়াও, উনি কি ধরণের ফান্ডিং সাপোর্ট দিতে পারবেন সেই বিষয়ে ও আলোচনা করেন।
Meeting সফলভাবে সম্পন্ন হওয়ার পর admission application এর কাজ শুরু করা হয়। ইউনিভার্সিটি এর অফার লেটারেও কে সুপারভাজার হিসেবে Dr. Ali Saber নাম দেয়া আছে।




ষষ্ঠ Step: Admission এবং Funding Application
University of Windsor এর নির্দেশনা অনুযায়ী admission ও scholarship application প্রস্তুত করা হয়।
Application টি applicant এর নিজস্ব email address ব্যবহার করে সম্পন্ন করা হয় এবং application portal এর accessও তাঁকে দেওয়া হয়। ফলে তিনি application এর প্রতিটি তথ্য, document এবং update সরাসরি যাচাই করতে পেরেছেন।
প্রথমে academic transcripts, CV, IELTS result, publication, professional experience, Research Proposal এবং অন্যান্য supporting documents বিস্তারিতভাবে review ও organize করা হয়।
University এর requirements অনুযায়ী Statement of Research Interests প্রস্তুত করা হয়। এতে applicant এর academic background, professional experience, previous research, proposed PhD direction, selected supervisor এর research এর সঙ্গে alignment এবং future career goals এর মধ্যে একটি সুস্পষ্ট ও ধারাবাহিক connection তৈরি করা হয়।
Application submit করার আগে applicant সব information, documents এবং writings review করেন। তাঁর final approval পাওয়ার পরই application submit করা হয়।
Application assessment শেষে তিনি University of Windsor এর full time PhD in Environmental Science program এ admission ও scholarship পান। Program টির official duration চার বছর।
University তাঁকে CAD 43,363.80 Guaranteed Minimum Funding এবং CAD 30,000 Doctoral Entrance Scholarship প্রদান করে। এছাড়া funding offer অনুযায়ী সাতটি academic term এর প্রতিটিতে সর্বোচ্চ ১৪০ ঘণ্টার Graduate Assistantship পাওয়ার সুযোগও রাখা হয়।



৭ম Step: Canadian Study Permit Application
Admission ও funding নিশ্চিত হওয়ার পর applicant আমাদের কাছ থেকে Canadian Study Permit বা Student Visa Application Support নেওয়ার সিদ্ধান্ত নেন।
তাঁর overall profile, financial position এবং application scenario বিবেচনা করে আমরা তাঁকে single applicant হিসেবে আবেদন করার পরামর্শ দিই।
Visa application প্রস্তুতের শুরুতে University এর Letter of Acceptance, Guaranteed Minimum Funding Letter, Doctoral Entrance Scholarship Letter, Graduate Assistantship Offer এবং অন্যান্য academic ও financial documents বিস্তারিতভাবে review করা হয়।
Applicant এর employment savings, General Provident Fund, University funding এবং parents এর financial support বিবেচনা করে একটি সুস্পষ্ট Financial Plan তৈরি করা হয়। Funds এর source ও availability পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য একটি detailed Source of Funds Letter প্রস্তুত করা হয়।
Financial supporting documents হিসেবে employment certificate, salary statements, bank statements, General Provident Fund statement, income tax documents এবং Chartered Accountant Valuation Report সংগ্রহ ও সঠিকভাবে organize করা হয়।
Study Plan এ applicant এর academic background, Department of Environment এ তাঁর professional experience, proposed PhD research, University ও supervisor নির্বাচনের কারণ এবং future career plan এর মধ্যে একটি পরিষ্কার ও যৌক্তিক connection তৈরি করা হয়। PhD শেষ করার পর অর্জিত knowledge ও research experience বাংলাদেশের environmental management, pollution control এবং policy related কাজে কীভাবে ব্যবহার করবেন, সেটিও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
Application submit করার আগে সব forms, dates, academic information, employment history, financial calculations এবং supporting documents এর মধ্যে consistency যাচাই করা হয়। Applicant সম্পূর্ণ application package review করার পর তাঁর final approval নিয়ে application submit করা হয়।
পরবর্তীতে সাবমিট করার ১০ দিনের মাঝেই IRCC applicant এর Study Permit Application টি Approve করে।



এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা
Profile এর সঙ্গে মিল রেখে Program নির্বাচন করতে হবে
শুধু University ranking দেখে PhD program নির্বাচন করা উচিত নয়। Program requirements, supervisor expertise, research facilities, funding এবং applicant এর profile এর সঙ্গে overall compatibility বিবেচনা করা প্রয়োজন।
Professional Experience গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
Academic study থেকে দীর্ঘ বিরতি থাকলেও relevant professional experience application কে শক্তিশালী করতে পারে। এই application এ Department of Environment এ applicant এর অভিজ্ঞতা proposed PhD research এর practical foundation হিসেবে কাজ করেছে।
Research Direction focused হতে হবে
একাধিক broad research interest একসঙ্গে উপস্থাপন করলে applicant এর direction অস্পষ্ট মনে হতে পারে। Academic background, previous research, professional experience এবং supervisor এর expertise বিবেচনা করে একটি focused topic নির্বাচন করা প্রয়োজন।
Supervisor Communication personalized হওয়া প্রয়োজন
একই generic email সব supervisor এর কাছে পাঠানো কার্যকর নয়। Supervisor এর research ভালোভাবে review করে applicant এর background এর সঙ্গে genuine connection তৈরি করা প্রয়োজন।
Application Writing University specific হতে হবে
Research Proposal, Statement of Research Interests এবং অন্য writings নির্দিষ্ট University, program, supervisor এবং applicant এর profile অনুযায়ী প্রস্তুত করা উচিত।
Study Permit Application এ Financial Consistency জরুরি
University funding, applicant এর নিজস্ব savings, employment income এবং sponsor funds এর source পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হয়। Financial Plan, Source of Funds Letter, Study Plan, bank documents এবং application forms এর information এর মধ্যে consistency থাকা প্রয়োজন।
About the Author:
I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a University Faculty Member at the Department of Civil Engineering in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.