...

Pikdigg

Supervisor Management ছাড়াই Georgia Tech এ PhD Admission ও Full Scholarship: Case Study

আমাদের APPLICATION SUPPORT নেওয়া একজন applicant Georgia Institute of Technology এর Carter School of Public Policy তে PhD in Public Policy program এ Admission এবং Full Scholarship পেয়েছেন।

Funding package এর আওতায় University তাঁকে Graduate Research অথবা Teaching Assistantship প্রদান করেছে। এর মাধ্যমে তিনি প্রতি মাসে USD 2,497 stipend এবং Full Tuition Waiver পেয়েছেন। প্রয়োজনীয় academic ও assistantship requirements পূরণ সাপেক্ষে চার বছর পর্যন্ত এই funding নিশ্চিত করা হয়েছে।

এই application এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল applicant এর একটি নির্দিষ্ট preference। তিনি formal application এর আগে potential supervisors দের email করতে অথবা কারও কাছ থেকে supervision confirmation নিতে আগ্রহী ছিলেন না। তিনি এমন একটি university ও program এ apply করতে চেয়েছিলেন, যেখানে আগে থেকে supervisor manage করা বাধ্যতামূলক নয় এবং applicant এর সম্পূর্ণ profile ও submitted application review করে admission ও funding এর সিদ্ধান্ত নেওয়া হয়।

Applicant এর এই preference বিবেচনা করেই Profile Assessment থেকে শুরু করে University ও Program Selection, Potential Supervisor Selection, Application Strategy, Application Writings এবং final Submission পর্যন্ত সম্পূর্ণ process পরিকল্পনা করা হয়েছিল।

সব PhD Program এ কি আগে Supervisor Manage করতে হয়?

অনেক applicant মনে করেন, research based Master’s বা PhD program এ apply করার আগে অবশ্যই একজন supervisor manage করতে হবে। বাস্তবে সব university এবং program এর application process এক রকম নয়।

অনেক program এ formal application জমা দেওয়ার আগে potential supervisor এর সঙ্গে যোগাযোগ করে supervision confirmation নিতে হয়। আবার অনেক program এ আগে থেকে supervisor confirmation ছাড়াই সরাসরি admission ও scholarship এর জন্য আবেদন করা যায়। এসব ক্ষেত্রে Department, Faculty Members অথবা Admission Committee আবেদনকারীর academic background, research experience, publications, professional profile, standardized test scores, research interests এবং application writings সামগ্রিকভাবে মূল্যায়ন করে admission ও funding এর সিদ্ধান্ত নেয়।

তাই আগে থেকে supervisor confirmation না থাকলেও সঠিক university এবং program নির্বাচন ও একটি শক্তিশালী application প্রস্তুত করার মাধ্যমে PhD admission এবং Full Scholarship অর্জন করা সম্ভব। এক্ষেত্রে আবেদনকারীর profile, academic strengths এবং research interests এর সঙ্গে program এর সামঞ্জস্য ও scholarship পাওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়।

এই Case Study তে এমনই একটি সফল application journey তুলে ধরা হয়েছে। Applicant এর profile, research interests এবং নির্দিষ্ট requirements বিবেচনা করে উপযুক্ত university ও program নির্বাচন করা হয়। এরপর application এর প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি সফলভাবে PhD admission এবং Full Scholarship অর্জন করেন।

Applicant কী চেয়েছিলেন?

Applicant শুরুতেই জানিয়েছিলেন যে তিনি potential supervisors দের email করতে চান না। তিনি এমন একটি PhD program খুঁজছিলেন, যেখানে application এর আগে supervisor manage না করেই সরাসরি formal application submit করা যাবে।

একই সঙ্গে তাঁর লক্ষ্য ছিল এমন একটি program নির্বাচন করা, যেখানে তাঁর academic, research এবং professional profile এর ভিত্তিতে Full Tuition Waiver এবং living expenses cover করার মতো funding পাওয়ার বাস্তবসম্মত সুযোগ থাকবে।

তাই University Selection এর সময় শুধু subject match অথবা university ranking বিবেচনা করা হয়নি। Applicant এর preferred subjects, research interests, supervisor management সংক্রান্ত preference, application process এবং funding target একসঙ্গে বিবেচনা করা হয়েছিল।

First Step: Complete Profile Assessment

University Selection শুরু করার আগে applicant এর academic qualifications, standardized test scores, publications, professional experience, research activities, methodological skills, preferred subjects, research interests এবং future career goals বিস্তারিতভাবে review করা হয়।

Applicant বাংলাদেশের একটি Public University থেকে Development Studies বিষয়ে Bachelor of Social Sciences এবং Master of Social Sciences সম্পন্ন করেছেন। Bachelor’s এ তাঁর CGPA ছিল 3.93 এবং Master’s এ 3.98 out of 4.00। উভয় degree তেই তিনি First Class এ দ্বিতীয় স্থান অর্জন করেন।

Bachelor’s পর্যায়ে তিনি “Earthquake, Governance and Politics: The Nexus” বিষয়ে thesis সম্পন্ন করেন। এই research এর মাধ্যমে Development, Governance এবং Public Policy related বিষয়ে তাঁর academic interest ও research experience তৈরি হয়।

Academic qualifications এর পাশাপাশি তাঁর standardized test scores ও অত্যন্ত শক্তিশালী ছিল। GRE তে তিনি 331 score অর্জন করেন, যার মধ্যে Verbal Reasoning এ 166 এবং Quantitative Reasoning এ 165 ছিল। TOEFL এ তাঁর Overall Score ছিল 107, যেখানে Reading এ 27, Listening এ 30, Speaking এ 22 এবং Writing এ 28 ছিল।

Applicant এর একাধিক peer reviewed journal articles, books এবং book chapters প্রকাশিত হয়েছিল। তাঁর publications এর বিষয়গুলোর মধ্যে Development, Governance, Human Security, Gender Based Violence, Economic Diplomacy, Regional Cooperation, Community Participation, Disaster Management এবং Public Policy অন্তর্ভুক্ত ছিল।

Applicant বাংলাদেশের একটি সরকারি policy research institution এ Research Officer এবং একটি Public University এর research centre এ Research Coordinator হিসেবে কর্মরত ছিলেন।

Professional responsibilities এর অংশ হিসেবে তিনি research proposal ও research design preparation, literature review, field research coordination, qualitative ও quantitative data analysis, report writing এবং policy recommendation তৈরির কাজ করেছেন।

বিভিন্ন national ও international research project এ তিনি Principal Investigator, Co Investigator, Project Coordinator, Research Manager এবং Research Supervisor হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তাঁর Stata ব্যবহার করে quantitative data analysis এবং NVivo ব্যবহার করে qualitative research ও data analysis করার training ছিল। পাশাপাশি বিভিন্ন national ও international policy forums এ research presentation এবং policy discussion এ অংশগ্রহণের অভিজ্ঞতাও ছিল।

Profile Assessment এর মাধ্যমে তাঁর academic excellence, publications, policy research experience, methodological skills এবং professional achievements এর মধ্যে একটি পরিষ্কার connection পাওয়া যায়। তবে তাঁর research experience বেশ কয়েকটি area নিয়ে বিস্তৃত ছিল। তাই PhD application এর জন্য এসব অভিজ্ঞতা থেকে সবচেয়ে relevant বিষয়গুলো নির্বাচন করে একটি focused Public Policy research direction তৈরি করা প্রয়োজন ছিল।

Applicant এর Profile এর শক্তিশালী দিক

Applicant এর সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর ধারাবাহিক academic excellence। Bachelor’s এবং Master’s উভয় program এ উচ্চ CGPA এবং First Class এ দ্বিতীয় স্থান অর্জন তাঁর academic capability স্পষ্টভাবে তুলে ধরেছিল।

Development Studies এর academic background এর সঙ্গে তাঁর policy research এবং professional experience এর একটি শক্তিশালী connection ছিল। ফলে PhD in Public Policy program এর জন্য তাঁর profile এর মধ্যে একটি স্বাভাবিক academic progression পাওয়া গেছে।

তাঁর publications, government policy research experience এবং বিভিন্ন research project পরিচালনার অভিজ্ঞতা প্রমাণ করেছে যে তিনি শুধু coursework based academic background নিয়ে apply করছেন না। Independent research, applied policy analysis, academic writing এবং research coordination এর বাস্তব অভিজ্ঞতাও তাঁর ছিল।

Qualitative এবং quantitative research methods এর ওপর training থাকায় তিনি বিভিন্ন ধরনের policy research পরিচালনার জন্য প্রস্তুত ছিলেন। উচ্চ GRE এবং TOEFL scores তাঁর academic readiness এবং English language proficiency কে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করেছে।

Applicant এর Profile এর Challenging দিক

Applicant এর academic, research এবং professional profile শক্তিশালী হলেও তাঁর experience বেশ কয়েকটি research area নিয়ে বিস্তৃত ছিল।

Development, Governance, Human Security, Gender, Economic Diplomacy, Regional Cooperation এবং Social Policy related অভিজ্ঞতা থাকায় সবগুলো বিষয় application এ সমানভাবে উপস্থাপন করলে তাঁর future research direction অস্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

তাই তাঁর বিস্তৃত experience থেকে সবচেয়ে relevant বিষয়গুলো নির্বাচন করে একটি focused Public Policy direction তৈরি করা প্রয়োজন ছিল।

আরেকটি গুরুত্বপূর্ণ challenge ছিল supervisor emailing না করার সিদ্ধান্ত। এমন কোনো program নির্বাচন করা যেত না, যেখানে formal application এর আগে supervisor confirmation বাধ্যতামূলক। ফলে subject ও faculty alignment এর পাশাপাশি application process এবং funding structure ও সতর্কভাবে review করতে হয়েছে।

এই application এর মূল challenge applicant এর profile এর দুর্বলতা ছিল না। বরং তাঁর শক্তিশালী কিন্তু বিস্তৃত background কে একটি focused research direction এ উপস্থাপন করা এবং তাঁর preference অনুযায়ী সঠিক application pathway খুঁজে বের করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।

আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।

আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।

Second Step: Preferred Subjects এবং Research Interests Review

Applicant এর preferred subject list এবং research interests আলাদাভাবে review করা হয়।

তাঁর Development Studies background, academic thesis, publications, policy research experience এবং future career goals বিবেচনা করে Public Policy, Development Policy, Governance, Human Security এবং International Development related PhD programs কে সবচেয়ে relevant হিসেবে চিহ্নিত করা হয়।

এ পর্যায়ে তাঁর বিভিন্ন academic ও professional experience থেকে একটি পরিষ্কার research direction তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল University Selection, Potential Supervisor Selection এবং application writings এর প্রতিটি অংশে একই academic narrative বজায় রাখা।

Third Step: University এবং Program Selection

Applicant এর requirement অনুযায়ী এমন universities ও programs খোঁজা হয়, যেখানে formal application এর আগে supervisor management বাধ্যতামূলক নয়।

University এবং Program Selection এর সময় কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা হয়।

Program টি applicant এর academic ও professional background এর সঙ্গে কতটা relevant, সেখানে তাঁর research interests অনুযায়ী faculty expertise রয়েছে কি না, prior supervisor confirmation ছাড়া application করা যায় কি না এবং Department থেকে Full Scholarship পাওয়ার সুযোগ রয়েছে কি না, এসব বিষয় বিস্তারিতভাবে review করা হয়।

এই assessment এর ভিত্তিতে Georgia Institute of Technology এর Carter School of Public Policy এর PhD in Public Policy program নির্বাচন করা হয়।

Program টি applicant এর Development Studies background, policy research experience, publications এবং future research goals এর সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই সঙ্গে আগে থেকে supervisor manage না করেই University এর official instructions অনুসরণ করে সরাসরি formal application করার সুযোগ ছিল।

Program এর funding structure ও applicant এর target এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। Applicant এর academic performance এবং overall application এর ভিত্তিতে Graduate Research অথবা Teaching Assistantship পাওয়ার সুযোগ ছিল, যার মাধ্যমে stipend এবং Full Tuition Waiver প্রদান করা হয়।

Fourth Step: Potential Supervisor Selection

Formal application এর আগে supervisor confirmation প্রয়োজন না থাকলেও relevant faculty members নির্বাচন করা গুরুত্বপূর্ণ ছিল।

Carter School of Public Policy এর faculty profiles, research interests, publications এবং methodological expertise বিস্তারিতভাবে review করা হয়।

Applicant এর academic background, previous publications, professional research experience এবং future research interests এর সঙ্গে যেসব faculty members এর কাজের বাস্তবসম্মত alignment ছিল, তাঁদের potential supervisors হিসেবে নির্বাচন করা হয়।

Selected faculty members দের application portal এ preferred supervisors হিসেবে উল্লেখ করা হয়। Application writings এও তাঁদের research expertise এর সঙ্গে applicant এর academic ও professional background এর alignment যথাযথভাবে তুলে ধরা হয়।

তবে applicant এর preference অনুযায়ী তাঁদের কাউকে formal application এর আগে email করা হয়নি এবং কারও কাছ থেকে supervision অথবা funding confirmation নেওয়া হয়নি।

Fifth Step: Application Strategy এবং Writings Preparation

Applicant এর profile শক্তিশালী ছিল। কিন্তু শুধু তাঁর qualifications, publications এবং professional achievements এর তালিকা তৈরি করলে application টি যথেষ্ট focused ও convincing হতো না।

তাই application writings এ তাঁর Development Studies background, policy research experience, publications, methodological skills এবং future Public Policy research goals এর মধ্যে একটি স্বাভাবিক ও পরিষ্কার connection তৈরি করা হয়।

কোন academic ও professional experience গুলো application এ বেশি গুরুত্ব পাবে, কোনগুলো সংক্ষেপে উল্লেখ করা হবে এবং কীভাবে তাঁর বিস্তৃত research background একটি focused direction এ উপস্থাপন করা হবে, তা সতর্কভাবে নির্ধারণ করা হয়।

Applicant এর previous research থেকে তাঁর future research goals কীভাবে তৈরি হয়েছে, কেন PhD in Public Policy তাঁর academic ও professional journey এর পরবর্তী যৌক্তিক ধাপ এবং Carter School of Public Policy তাঁর proposed research এর জন্য কেন উপযুক্ত, এসব বিষয় application writings এ পরিষ্কারভাবে তুলে ধরা হয়।

Selected potential supervisors এবং Department এর research strengths এর সঙ্গে applicant এর profile এর alignment ও relevant sections এ উল্লেখ করা হয়।

University এর requirements অনুযায়ী প্রতিটি writing প্রস্তুত করার পর content, structure, research alignment, consistency এবং language বিস্তারিতভাবে review করা হয়।

Sixth Step: Direct Application Submission

Potential supervisors দের সঙ্গে আগে থেকে কোনো communication অথবা meeting ছাড়াই University এর official instructions অনুসরণ করে সরাসরি PhD application প্রস্তুত ও submit করা হয়।

Academic transcripts, CV, GRE ও TOEFL scores, application writings এবং প্রয়োজনীয় supporting documents সঠিকভাবে organize ও review করা হয়।

Application এর প্রতিটি অংশে একই academic ও research direction বজায় রাখা হয়েছিল। ফলে applicant এর profile বিচ্ছিন্ন কিছু qualifications এবং achievements এর তালিকা হিসেবে নয়, বরং একটি পরিষ্কার ও purposeful PhD journey হিসেবে উপস্থাপিত হয়।

Final Result: PhD Admission এবং Full Scholarship

Applicant এর সম্পূর্ণ application faculty members review করার পর Georgia Institute of Technology তাঁকে Fall semester এর জন্য PhD in Public Policy program এ admission প্রদান করে।

তাঁর outstanding academic performance, extensive research experience, publications, professional background এবং overall application বিবেচনা করে University তাঁকে Graduate Research অথবা Teaching Assistantship প্রদান করে।

এই funding package এর আওতায় তিনি প্রতি মাসে USD 2,497 stipend এবং Full Tuition Waiver পেয়েছেন। প্রয়োজনীয় academic ও assistantship requirements পূরণ সাপেক্ষে চার বছর পর্যন্ত এই funding নিশ্চিত করা হয়েছে।

Offer Letter এ University তে পৌঁছানোর পর additional funding এবং approved academic conferences এ research presentation এর জন্য travel support পাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

এই application থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি শেখা যায় তা হলো, সব research based Master’s বা PhD program এ formal application এর আগে supervisor management বাধ্যতামূলক নয়। অনেক program এ prior supervisor confirmation প্রয়োজন হলেও এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে আগে থেকে supervisor manage না করেই সরাসরি admission ও scholarship এর জন্য apply করা যায়। তাই application শুরু করার আগে সংশ্লিষ্ট university ও program এর official requirements ভালোভাবে review করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

University Selection এর ক্ষেত্রে শুধু ranking অথবা program এর নাম বিবেচনা করলেই যথেষ্ট নয়। Applicant এর academic background, research interests এবং professional experience এর সঙ্গে program এর সামঞ্জস্য, relevant faculty members, application process এবং funding structure একসঙ্গে মূল্যায়ন করতে হয়। সঠিক program নির্বাচন একটি application এর সফলতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

Supervisor emailing প্রয়োজন না হলেও faculty alignment উপেক্ষা করা উচিত নয়। Applicant এর research interests এর সঙ্গে relevant faculty members নির্বাচন করে application portal এবং writings এ তাঁদের research expertise এর সঙ্গে applicant এর background ও future goals এর alignment যথাযথভাবে তুলে ধরলে application আরও focused, relevant এবং credible হয়।

একইভাবে, শুধু একটি শক্তিশালী profile থাকাই admission ও funding পাওয়ার জন্য যথেষ্ট নয়। Academic qualifications, publications, research experience, professional background এবং future goals এর মধ্যে একটি পরিষ্কার connection তৈরি করে পুরো profile কে একটি focused research direction এ উপস্থাপন করা প্রয়োজন। Application এর প্রতিটি অংশে এই direction consistently বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

সবকিছু মিলিয়ে এই application দেখায়, সঠিক University ও Program Selection, relevant faculty alignment এবং শক্তিশালী ও সুপরিকল্পিত Application Writings নিশ্চিত করা গেলে আগে থেকে supervisor manage না করেও PhD admission এবং Full Scholarship অর্জন করা সম্ভব।

About the Author:

I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a University Faculty Member at the Department of Civil Engineering in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।