...

Pikdigg

RMIT University তে Supervisor Management ও PhD Scholarship EOI Approval: সম্পূর্ণ Case Study

আমাদের APPLICATION SUPPORT নেওয়া একজন applicant Australia এর RMIT University তে PhD ও Research Scholarship এর জন্য Expression of Interest বা EOI সফলভাবে সম্পন্ন করেছেন।

University তাঁর academic profile, research experience, Research Proposal এবং supervisor support review করে EOI approve করেছে। এরপর তাঁকে Stage 2 তে PhD admission ও scholarship এর পূর্ণ application জমা দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এই Case Study তে applicant এর Complete Profile Assessment থেকে শুরু করে University ও Program Selection, Potential Supervisor Selection, Research Proposal Title Selection, Complete Research Proposal Writing, Personalized Supervisor Communication, Supervisor Interview Preparation, Proposal Revision, Supervisor Support Form সংগ্রহ এবং EOI Application পর্যন্ত সম্পূর্ণ process তুলে ধরা হয়েছে।

প্রথম Step: Applicant Profile Assessment

University Selection শুরু করার আগে applicant এর academic qualifications, research publications, teaching experience, research skills, IELTS ও GRE scores এবং future research interests বিস্তারিতভাবে review করা হয়।

Applicant বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে Management বিষয়ে চার বছরের Bachelor of Business Administration degree সম্পন্ন করেছেন। তাঁর BBA CGPA ছিল 3.775 out of 4.00

এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে Human Resource Management major নিয়ে Master of Business Administration degree সম্পন্ন করেন এবং 3.96 out of 4.00 CGPA অর্জন করেন। MBA cohort এ তিনি দ্বিতীয় এবং BBA cohort এ তৃতীয় স্থান অর্জন করেছিলেন। অসাধারণ academic performance এর জন্য তিনি Dean’s Honor Award ও পেয়েছিলেন।

বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে Senior Lecturer হিসেবে কর্মরত। Management, Human Resource Management, Organisational Behaviour, Human Resource Planning এবং Compensation Management এর মতো বিষয় পড়ানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Teaching এর পাশাপাশি তিনি ৭০ জনের বেশি undergraduate শিক্ষার্থীর research project ও internship report supervise করেছেন। Curriculum development, academic assessment এবং industry ও academia engagement এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

Applicant এর ১৪টি peer reviewed journal article প্রকাশিত হয়েছে। এর মধ্যে Scopus indexed Q2 ও Q3 journal এও একাধিক publication রয়েছে। Workplace learning, innovation, leadership, employee trust, soft skills, recruitment, employee performance এবং organisational behaviour নিয়ে তাঁর previous research ছিল।

Research project পরিচালনার সময় literature review, research design, survey ও interview data collection, thematic analysis, statistical analysis, interpretation এবং academic writing এর অভিজ্ঞতাও তিনি অর্জন করেছেন।

IELTS Academic পরীক্ষায় তিনি Overall 7.0 পেয়েছেন। Listening এ 7.5, Reading এ 6.0, Writing এ 6.5 এবং Speaking এ 7.5 অর্জন করেছেন।

GRE General Test এ তাঁর সর্বশেষ scores ছিল Verbal Reasoning এ 148, Quantitative Reasoning এ 157 এবং Analytical Writing এ 3.5।

Applicant এর ভালো academic results, publications, research experience এবং দীর্ঘ teaching experience তাঁর profile এর শক্তিশালী দিক ছিল।

তবে তাঁর publications ও research interests কয়েকটি বিষয়ে বিস্তৃত ছিল। Workplace learning, soft skills, employee trust, leadership, recruitment, employee performance এবং organisational behaviour সবগুলো বিষয় একসঙ্গে উপস্থাপন করলে proposed PhD direction broad ও অস্পষ্ট মনে হতে পারত।

তাই Profile Assessment এর সময় তাঁর previous education, publications, research skills এবং teaching experience এর মধ্যে সবচেয়ে relevant connection খুঁজে বের করা হয়। এর ভিত্তিতে People Analytics, employee wellbeing, workplace burnout এবং employee engagement নিয়ে একটি focused PhD research direction তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।

আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।

আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।

দ্বিতীয় Step: University ও Program Selection

Profile Assessment সম্পন্ন হওয়ার পর Australia এর relevant research based PhD programs, potential supervisor availability, EOI requirements এবং research scholarship opportunities review করা হয়।

University Selection এর সময় শুধু University ranking অথবা general admission requirements বিবেচনা করা হয়নি। Applicant এর academic qualifications, ১৪টি publications, research experience, teaching career, proposed research area, suitable supervisor availability এবং scholarship application process একসঙ্গে মূল্যায়ন করা হয়।

এই review এর ভিত্তিতে RMIT University এর PhD program applicant এর জন্য একটি suitable option হিসেবে নির্বাচন করা হয়।

Applicant এর Management ও Human Resource Management background, organisational behaviour related publications এবং People Analytics নিয়ে proposed research direction এর সঙ্গে RMIT এর relevant faculty expertise এর ভালো alignment পাওয়া যায়।

একই সঙ্গে RMIT এর PhD ও Research Scholarship application process এ supervisor support এবং EOI গুরুত্বপূর্ণ অংশ ছিল। Applicant এর profile অনুযায়ী suitable supervisor খুঁজে support নেওয়ার পর EOI জমা দিয়ে Stage 2 application এর জন্য invitation পাওয়া প্রয়োজন ছিল।

RMIT University, PhD program, potential research area, supervisor availability, EOI process এবং scholarship application এর প্রয়োজনীয় তথ্য applicant এর সঙ্গে share করা হয়।

কেন RMIT তাঁর profile এর জন্য suitable, application process কীভাবে এগোবে এবং supervisor management ও EOI এর জন্য কী কী প্রস্তুত করতে হবে, তা তাঁকে সহজভাবে বুঝিয়ে বলা হয়।

Applicant সব তথ্য review করে University Selection approve করার পর Potential Supervisor Selection এর কাজ শুরু করা হয়।

তৃতীয় Step: Potential Supervisor Selection

RMIT University final হওয়ার পর applicant এর profile ও proposed research এর সঙ্গে relevant faculty members খোঁজা হয়।

Supervisor Selection এর সময় শুধু Management, Human Resource Management অথবা People Analytics এর মতো common keywords দেখে faculty নির্বাচন করা হয়নি।

Applicant এর academic background, published research, teaching experience, research methodology related skills এবং future research interests এর সঙ্গে faculty members এর research interests, publications এবং supervision areas মিলিয়ে দেখা হয়।

Applicant People Analytics ব্যবহার করে employee workload, working hours, engagement, performance feedback এবং workplace burnout এর risk factors নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন।

তাই Human Resource Management, HR Analytics, employee wellbeing, organisational behaviour এবং workplace performance নিয়ে কাজ করেন এমন faculty members কে অগ্রাধিকার দেওয়া হয়।

এই review এর মাধ্যমে applicant এর profile ও proposed research এর সঙ্গে যথাযথ academic alignment রয়েছে এমন potential supervisors নির্বাচন করা হয়।

Selected supervisors এর profiles, research interests এবং তাঁদের নির্বাচন করার কারণ applicant এর সঙ্গে share করা হয়। Applicant profiles গুলো review করে approval দেওয়ার পর Research Proposal Title Selection এর কাজ শুরু করা হয়।

চতুর্থ Step: Research Proposal Title Selection

Potential supervisors নির্বাচন করার পর applicant এর education, previous publications, research experience, teaching background এবং selected supervisors এর expertise বিবেচনা করে কয়েকটি focused Research Proposal Title প্রস্তুত করা হয়।

Broad অথবা generic কোনো topic নির্বাচন করা হয়নি। এমন research direction তৈরির চেষ্টা করা হয়, যেটি applicant এর previous HRM ও organisational behaviour research থেকে স্বাভাবিকভাবে এসেছে এবং selected supervisors এর expertise এর সঙ্গেও relevant ছিল।

প্রস্তাবিত titles applicant এর সঙ্গে share করা হয়। প্রতিটি title এর research scope, relevance, feasibility এবং supervisor alignment নিয়ে আলোচনা করা হয়।

Applicant এর মতামত ও approval অনুযায়ী একটি title final করা হয়।

Final Research Proposal Title ছিল:

People Analytics ... ... Predictive Model t... ...Improved Organizational Performance

এই topic applicant এর profile এর সঙ্গে ভালোভাবে relevant ছিল। তাঁর Human Resource Management education, employee behaviour ও performance related publications, research methodology experience এবং university level teaching background proposed research এর জন্য একটি শক্তিশালী foundation তৈরি করেছিল।

পঞ্চম Step: Complete Research Proposal Writing

Title final হওয়ার পর Complete Research Proposal প্রস্তুত করা হয়।

Proposal এর মূল বিষয় ছিল People Analytics ব্যবহার করে workplace burnout এর আগাম লক্ষণ শনাক্ত করা এবং employee wellbeing, engagement ও organisational performance এর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা।

অনেক প্রতিষ্ঠান employee burnout ও disengagement শনাক্ত করার জন্য এখনো reactive approach ব্যবহার করে। অর্থাৎ employee health ও performance ক্ষতিগ্রস্ত হওয়ার পর problem identify করা হয়। এই practical problem থেকেই proposed research এর মূল direction তৈরি করা হয়।

Research এ People Analytics এবং Job Demands Resources framework একত্র করে একটি predictive model তৈরির পরিকল্পনা করা হয়।

Complete Research Proposal এ research background, literature review, research gap, research aim, research objectives, problem statement, research questions, proposed methodology, expected outcomes, research timeline এবং সম্ভাব্য academic ও organisational contributions বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

Proposal এ employee workload, working hours, engagement এবং performance feedback এর মতো data ব্যবহার করে burnout এর আগাম লক্ষণ শনাক্ত করার পরিকল্পনা উপস্থাপন করা হয়।

Research টি কীভাবে employee wellbeing উন্নত করা, disengagement কমানো এবং organisational performance শক্তিশালী করার জন্য practical strategies তৈরিতে সহায়তা করতে পারে, সেটিও ব্যাখ্যা করা হয়।

Complete Research Proposal applicant এর সঙ্গে share করা হয়। তিনি research direction, content এবং relevant information review করেন। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় correction ও revision করার পর proposal final করা হয়।

ষষ্ঠ Step: Supervisor Emailing

Research Proposal প্রস্তুত হওয়ার পর selected potential supervisor এর জন্য personalized email তৈরি করা হয়।

Supervisor Communication applicant এর নিজস্ব email account থেকে পরিচালনা করা হয়। ফলে তিনি প্রতিটি sent email, supervisor response এবং পরবর্তী communication সরাসরি দেখতে পেরেছেন।

সব potential supervisor এর কাছে একই generic email পাঠানো হয়নি। প্রতিটি supervisor এর academic profile, research interests এবং relevant work review করে personalized communication প্রস্তুত করা হয়।

Email এ applicant এর BBA ও MBA results, Human Resource Management background, Senior Lecturer হিসেবে teaching experience, research supervision, relevant publications এবং proposed PhD research সংক্ষেপে তুলে ধরা হয়।

Applicant এর ১৪টি publications শুধু সংখ্যা হিসেবে উল্লেখ করা হয়নি। Proposed research এর সঙ্গে বেশি relevant HRM, employee performance, workplace behaviour, leadership ও employee trust related research এর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Proposed research selected supervisor এর expertise এর সঙ্গে কীভাবে align করে এবং applicant কেন তাঁর supervision এর অধীনে PhD করতে আগ্রহী, সেটিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়।

Email এর সঙ্গে Complete Research Proposal, Academic CV, academic certificates, transcripts, IELTS result, GRE score report এবং অন্যান্য relevant documents পাঠানো হয়।

Potential supervisor applicant এর profile ও Research Proposal review করে positive response দেন। তিনি জানান, applicant তাঁর নাম potential supervisor হিসেবে ব্যবহার করতে পারেন এবং প্রয়োজন হলে তিনি Associate Supervisor হিসেবে থাকতে আগ্রহী।

তিনি আরও জানান যে applicant এর profile নিয়ে আরেকজন relevant faculty member এর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং সেই faculty member ও applicant এর profile এ আগ্রহী।

প্রথম supervisor এর পরামর্শ অনুযায়ী দ্বিতীয় potential supervisor এর কাছে সরাসরি personalized email পাঠানো হয়। Email এ applicant এর profile, proposed research, প্রথম supervisor এর positive response এবং RMIT এর Supervisor Support Form এর requirement তুলে ধরা হয়।

সপ্তম Step: Supervisor Interview Preparation

দ্বিতীয় potential supervisor জানান, School এর নিয়ম অনুযায়ী Supervisor Support দেওয়ার আগে applicant এর interview নেওয়া প্রয়োজন।

এরপর দুই potential supervisor এর উপস্থিতিতে applicant এর online interview এর সময় নির্ধারণ করা হয়।

Interview এর আগে applicant কে বিস্তারিতভাবে প্রস্তুত করা হয়। Interview এ তিনি কীভাবে নিজের academic background, publications, teaching experience, research skills এবং proposed PhD project উপস্থাপন করবেন, সে বিষয়ে guideline দেওয়া হয়।

Applicant কীভাবে নিজের সংক্ষিপ্ত academic introduction দেবেন, BBA ও MBA education এর সঙ্গে proposed research এর connection ব্যাখ্যা করবেন এবং Senior Lecturer হিসেবে teaching ও research supervision experience তুলে ধরবেন, তা নিয়ে প্রস্তুতি নেওয়া হয়।

Previous publications থেকে তিনি কী research knowledge ও skills অর্জন করেছেন এবং সেগুলো proposed People Analytics research এ কীভাবে কাজে লাগবে, সেটিও আলোচনা করা হয়।

Proposed Research Proposal এর মূল problem, research gap, aim, objectives, research questions এবং methodology সহজভাবে কীভাবে ব্যাখ্যা করতে হবে, সে বিষয়ে তাঁকে প্রস্তুত করা হয়।

Job Demands Resources framework ব্যবহারের কারণ, proposed predictive model এর ধারণা, সম্ভাব্য data collection ও analysis method এবং employee data privacy ও ethical issues নিয়েও preparation নেওয়া হয়।

Research টির academic ও organisational significance, selected supervisors এর expertise এর সঙ্গে research alignment, RMIT University নির্বাচন করার কারণ এবং PhD শেষে future research ও career plan নিয়েও আলোচনা করা হয়।

সম্ভাব্য research related questions কীভাবে উত্তর দিতে হবে, সেটিও review করা হয়। Applicant যেন মুখস্থ উত্তর না দিয়ে নিজের research understanding সহজ ও স্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অষ্টম Step: Interview, Proposal Revision ও Supervisor Support Form

Applicant দুই potential supervisor এর সঙ্গে online interview সম্পন্ন করেন।

Interview এর সময় তাঁর academic background, publications, teaching experience এবং proposed research নিয়ে আলোচনা হয়। Supervisors research topic, methodology এবং future research plan related বিভিন্ন প্রশ্ন করেন।

Applicant এর profile ও proposed research review করার পর supervisors তাঁর application এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন।

Interview discussion ও supervisors এর feedback অনুযায়ী Research Proposal এর প্রয়োজনীয় অংশ revise করা হয়। Research direction, proposed methodology এবং study এর scope আরও পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়।

Revised Research Proposal applicant এর সঙ্গে share ও review করা হয়। তাঁর approval পাওয়ার পর proposal এবং RMIT এর HDR Supervisor Support Form supervisors এর কাছে পাঠানো হয়।

Supervisors revised Research Proposal review করেন এবং applicant এর EOI Application support করার জন্য প্রয়োজনীয় form complete ও sign করেন।

এই signed form পাওয়ার মাধ্যমে supervisor management process সফলভাবে সম্পন্ন হয়।

Applicant এর ভালো academic results বা publications একাই এই support নিশ্চিত করেনি। Suitable supervisor selection, focused Research Proposal, personalized communication, successful interview এবং supervisor feedback অনুযায়ী proposal revision পুরো process এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নবম Step: EOI Application

Signed Supervisor Support Form পাওয়ার পর RMIT এর PhD ও Research Scholarship EOI requirements বিস্তারিতভাবে review করা হয়।

EOI Application এর জন্য applicant এর academic certificates, transcripts, Academic CV, publications, research experience, IELTS result, GRE score report, Complete Research Proposal, signed Supervisor Support Form এবং অন্যান্য supporting documents প্রস্তুত ও organize করা হয়।

Application এর প্রতিটি অংশে applicant এর academic, research ও professional journey যেন একটি consistent research direction তুলে ধরে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Applicant এর Management ও Human Resource Management education কীভাবে proposed People Analytics research এর foundation তৈরি করেছে, relevant publications কীভাবে তাঁর research capability প্রমাণ করে এবং Senior Lecturer হিসেবে teaching ও research supervision experience proposed PhD study এর সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়।

Selected supervisors এর expertise এর সঙ্গে applicant এর research alignment, RMIT University নির্বাচন করার কারণ এবং proposed research এর সম্ভাব্য academic ও organisational contribution ও তুলে ধরা হয়।

সব documents এবং application information applicant এর সঙ্গে review করা হয়। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় correction করার পর final approval নিয়ে EOI Application submit করা হয়।

দশম Step: EOI Approval

Applicant এর academic qualifications, research publications, teaching experience, IELTS ও GRE scores, focused Research Proposal, signed Supervisor Support Form এবং সম্পূর্ণ EOI Application review করার পর RMIT University তাঁর Expression of Interest সফল হিসেবে বিবেচনা করে।

University তাঁকে Stage 2 তে PhD admission ও research scholarship এর পূর্ণ application জমা দেওয়ার আমন্ত্রণ জানায়।

এই EOI approval এর মাধ্যমে applicant RMIT এর formal PhD admission ও scholarship assessment এর পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এটি applicant এর application journey তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এই invitation PhD admission অথবা scholarship offer নয়। Admission ও funding এর final decision Stage 2 application এবং scholarship competition এর সম্পূর্ণ assessment এর পর নেওয়া হবে।

EOI Approval কেন গুরুত্বপূর্ণ?

Australia এর অনেক University তে research based Master’s ও PhD program এ formal admission application করার আগে applicant কে একজন suitable supervisor খুঁজে তাঁর support নিতে হয়।

Supervisor Management এর জন্য applicant এর academic background, research experience ও future research interests এর সঙ্গে relevant faculty member নির্বাচন করতে হয়। এরপর একটি focused Research Proposal এবং personalized communication এর মাধ্যমে applicant এর profile ও proposed research supervisor এর কাছে তুলে ধরা হয়।

Supervisor applicant এর profile ও proposal review করে আগ্রহ প্রকাশ করলে interview, meeting অথবা research discussion হতে পারে। Supervisor সন্তুষ্ট হলে তিনি applicant কে formal support দিতে পারেন অথবা University এর প্রয়োজনীয় Supervisor Support Form complete ও sign করতে পারেন।

Supervisor support পাওয়ার পরও অনেক University তে সরাসরি final application জমা দেওয়া যায় না। প্রথমে Expression of Interest বা EOI জমা দিতে হয়।

EOI হলো application এর প্রাথমিক assessment stage। এই পর্যায়ে University applicant এর academic qualifications, research experience, proposed research, supervisor support এবং scholarship এর জন্য প্রাথমিক suitability review করে।

EOI সফল হলে University applicant কে full admission ও scholarship application জমা দেওয়ার আমন্ত্রণ জানায়। তাই EOI approval applicant কে final application এবং scholarship assessment এর মূল competition এ প্রবেশের সুযোগ দেয়।

তবে EOI approval scholarship নিশ্চিত করে না। Final scholarship decision academic merit, publications, research experience, Research Proposal এর quality, supervisor support, available funding এবং অন্যান্য applicants এর সঙ্গে competitive assessment এর ওপর নির্ভর করে।

এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

এই application থেকে আমরা বুঝতে পেরেছি, ভালো CGPA, IELTS, GRE ও publications একটি PhD profile কে শক্তিশালী করলেও শুধু achievements এর তালিকা দিয়ে competitive application তৈরি হয় না। Applicant এর education, publications, research experience এবং future research plan এর মধ্যে একটি পরিষ্কার connection তৈরি করাও প্রয়োজন।

Applicant এর ১৪টি publications কয়েকটি বিষয়ে বিস্তৃত ছিল। তাই সব publications সমানভাবে উপস্থাপন না করে People Analytics, employee wellbeing ও organisational behaviour নিয়ে proposed research এর সঙ্গে সবচেয়ে relevant কাজগুলো নির্বাচন করা হয়। এরপর সেগুলোকে তাঁর Human Resource Management education ও teaching experience এর সঙ্গে যুক্ত করে একটি focused research direction তৈরি করা হয়।

Complete Profile Assessment এর মাধ্যমে applicant এর strengths ও challenging বিষয়গুলো চিহ্নিত করে তাঁর জন্য suitable University ও PhD program নির্বাচন করা হয়। University, program, supervisor availability, EOI process ও scholarship opportunity তাঁর সঙ্গে share করার পর তাঁর approval নিয়ে পরবর্তী কাজ শুরু করা হয়।

Potential Supervisor Selection এর সময় শুধু subject বা keyword match দেখা হয়নি। Applicant এর education, publications, research skills ও proposed research এর সঙ্গে faculty members এর বাস্তবসম্মত alignment বিবেচনা করা হয়।

প্রথমে একটি focused Research Proposal প্রস্তুত করা হয়। এরপর applicant এর relevant qualifications ও supervisor এর expertise এর connection তুলে ধরে personalized email পাঠানো হয়। প্রথম supervisor এর positive response এর মাধ্যমে আরেকজন relevant supervisor এর সঙ্গে যোগাযোগ এবং পরবর্তীতে দুইজন potential supervisor এর সঙ্গে interview আয়োজন করা সম্ভব হয়।

Interview এর আগে applicant কে তাঁর academic background, publications, research gap, methodology এবং supervisor alignment সহজভাবে ব্যাখ্যা করার জন্য প্রস্তুত করা হয়। Interview এর পর supervisors এর feedback অনুযায়ী Research Proposal revise করা হয় এবং প্রয়োজনীয় Supervisor Support Form sign করানো হয়।

পুরো process এর প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে applicant কে সম্পৃক্ত রাখা হয়েছে। University ও Supervisor Selection, Research Proposal, supervisor communication, interview preparation এবং EOI Application তাঁর সঙ্গে share ও review করে তাঁর approval অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

সবকিছু মিলিয়ে এই application থেকে আমাদের প্রধান শিক্ষা হলো, Australia তে research based Master’s বা PhD admission ও scholarship এর জন্য ভালো profile এর পাশাপাশি suitable University ও Supervisor Selection, focused Research Proposal, personalized communication, interview preparation এবং formal supervisor support সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই EOI approval এর মাধ্যমে applicant RMIT University তে PhD admission ও research scholarship এর Stage 2 application জমা দেওয়ার সুযোগ পেয়েছেন।

About the Author:

I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and Labrador and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a university faculty member in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.

Follow My Activities on Facebook:

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।