...

Pikdigg

প্রতি বছর ২৩ লাখ টাকার পিএইচডি স্কলারশিপ ও ফুল টিউশন ফিস ওয়েভার: কেস স্টাডি

আমাদের APPLICATION & SCHOLARSHIP SUPPORT নিয়ে একজন applicant New Zealand এর Victoria University of Wellington থেকে Development Studies বিষয়ে PhD admission এবং Wellington Doctoral Scholarship পেয়েছেন।

Scholarship এর আওতায় তিনি প্রতি বছর NZD 32,000 stipend এবং Full Tuition Fees Waiver পাবেন।

এই সফলতার পেছনে শুধু একটি admission application ছিল না। Applicant এর complete profile বিশ্লেষণ করে University ও potential supervisor নির্বাচন, focused research direction তৈরি, Research Proposal লেখা, personalized supervisor communication, supervisor meeting preparation, Statement of Interests এবং scholarship application পর্যন্ত একটি ধারাবাহিক strategy অনুসরণ করা হয়েছে।

প্রথম Step: Applicant Profile Assessment

University Selection Process শুরু করার আগে applicant এর academic background, research ও teaching experience, publications, professional responsibilities, language proficiency, research interests এবং future career goals বিস্তারিতভাবে review করা হয়।

Applicant বাংলাদেশের একটি Public University থেকে Development Studies বিষয়ে Bachelor’s এবং Master’s সম্পন্ন করেছেন। Bachelor’s এ তাঁর CGPA ছিল 3.78 এবং Master’s এ 3.73। একই বিষয়ে দুটি degree, Development Economics এ specialization এবং field based thesis থাকায় তাঁর academic background এর মধ্যে একটি পরিষ্কার ধারাবাহিকতা ছিল।

বিভিন্ন national ও international research project এ কাজ করার মাধ্যমে তিনি research methodology, data collection ও analysis, policy analysis এবং academic writing এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। Gender, Education, Public Policy, Development Economics এবং Human Security related বিষয়ে কাজ করায় তাঁর একটি multidisciplinary research foundation তৈরি হয়েছিল।

তাঁর একাধিক published research article ছিল। পাশাপাশি একটি Private University তে Lecturer হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকায় academic communication, critical analysis এবং complex concepts সহজভাবে ব্যাখ্যা করার দক্ষতাও তাঁর ছিল।

Professional responsibilities এর অংশ হিসেবে তিনি research project পরিচালনা, report preparation, policy related কাজ এবং বিভিন্ন stakeholder এর সঙ্গে coordination করেছেন। ফলে development related বাস্তব সমস্যা, institutional context এবং policy implementation সম্পর্কে তাঁর practical understanding ছিল।

Applicant IELTS Academic পরীক্ষায় Overall 8.0 পেয়েছেন। Listening ও Reading এ 8.5 এবং Writing ও Speaking এ 7.0 অর্জন করেছেন। GRE General Test এ Verbal Reasoning এ 148, Quantitative Reasoning এ 157 এবং Analytical Writing এ 3.5 পেয়েছেন।

তাঁর মূল research interests ছিল Gender, Social Development, Public Policy, Development Economics এবং Human Security related বিষয়ে।

Applicant এর Profile এর শক্তিশালী দিক

Development Studies বিষয়ে ধারাবাহিক academic background, ভালো CGPA, Development Economics এ specialization এবং field based research experience proposed PhD study এর জন্য একটি relevant foundation তৈরি করেছিল।

তাঁর publications, research project experience এবং Lecturer হিসেবে কাজ করার অভিজ্ঞতা research, academic writing, critical analysis ও academic communication এ তাঁর প্রস্তুতি তুলে ধরেছিল। একই সঙ্গে development related professional responsibilities তাঁকে বাস্তব সমস্যা, institutional challenges এবং policy implementation সম্পর্কে practical understanding দিয়েছে।

IELTS এ Overall 8.0 তাঁর শক্তিশালী English language proficiency এবং GRE Quantitative Reasoning এ 157 তাঁর analytical ও quantitative ability তুলে ধরেছিল।

সবকিছু মিলিয়ে তাঁর academic results, publications, research, teaching ও professional experience এবং IELTS ও GRE performance একটি competitive PhD admission ও scholarship application এর জন্য শক্তিশালী profile তৈরি করেছিল।

Applicant এর Profile এর তুলনামূলকভাবে Challenging দিক

Applicant এর experience Education, Gender, Development Economics, Public Policy এবং Human Security সহ কয়েকটি area নিয়ে বিস্তৃত ছিল। সবগুলো বিষয় সমানভাবে তুলে ধরলে তাঁর proposed research direction অস্পষ্ট মনে হতে পারত।

তাই proposed research এর সঙ্গে সবচেয়ে relevant education, publications, research projects, professional experience এবং skills নির্বাচন করে application এ উপস্থাপন করা প্রয়োজন ছিল। শুধু publication এর সংখ্যা উল্লেখ না করে relevant research এ তাঁর contribution এবং অর্জিত skills proposed PhD study তে কীভাবে কাজে লাগবে, সেটিও ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ ছিল।

একইভাবে teaching, research ও professional experience আলাদাভাবে উপস্থাপন না করে এগুলো কীভাবে তাঁর বর্তমান research interests এবং future academic goals তৈরি করেছে, তার একটি পরিষ্কার connection তৈরি করা প্রয়োজন ছিল।

GRE Verbal Reasoning ও Analytical Writing score Quantitative Reasoning এর তুলনায় কম ছিল। তাই GRE এর ওপর বেশি নির্ভর না করে IELTS result, publications, thesis, research experience এবং academic writing ability একসঙ্গে তুলে ধরার strategy নেওয়া হয়েছিল।

Applicant এর profile শক্তিশালী হলেও Wellington Doctoral Scholarship অত্যন্ত competitive। তাই academic qualifications এর পাশাপাশি Research Proposal এর quality, topic এর originality ও feasibility, supervisor alignment, academic references এবং application writing সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত করা প্রয়োজন ছিল।

এই assessment এর উদ্দেশ্য applicant এর challenging বিষয়গুলো নেতিবাচকভাবে উপস্থাপন করা নয়। বরং তাঁর কোন strengths বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে এবং কোন বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও supporting evidence দিয়ে address করতে হবে, তা নির্ধারণ করা।

Complete Profile Assessment শেষে আমাদের মূল্যায়ন ছিল, applicant এর overall profile Victoria University of Wellington এর PhD in Development Studies program এর সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। এই assessment এর ভিত্তিতেই University Selection, Potential Supervisor Selection, Research Proposal এবং Admission ও Scholarship Application Strategy তৈরি করা হয়।

দ্বিতীয় Step: University Selection

Profile Assessment এর পর applicant এর academic background, professional experience, research interests এবং funding requirements অনুযায়ী suitable University ও PhD program খোঁজা হয়, যেখানে তার প্রোফাইল দিয়ে এপ্লিকেশন করলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

University Selection এর সময় শুধু ranking বিবেচনা করা হয়নি। Program requirements, research environment, relevant faculty expertise, potential supervisor availability, scholarship structure এবং applicant এর profile এর সঙ্গে overall compatibility বিস্তারিতভাবে review করা হয়।

এই assessment এর ভিত্তিতে Victoria University of Wellington এর PhD in Development Studies program নির্বাচন করা হয়।

Program টি applicant এর Development Studies background, gender related research experience, policy analysis skills এবং future academic goals এর সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই সঙ্গে Wellington Doctoral Scholarship এর মাধ্যমে stipend এবং tuition fees support পাওয়ার সুযোগ ছিল।

University এবং program নির্বাচন করে A-Z Details দেখানো হয়। তাঁর approval পাওয়ার পরই Supervisor Selection এর কাজ শুরু করা হয়।

আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।

আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।

আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।

তৃতীয় Step: Potential Supervisor Selection

University final হওয়ার পর applicant এর research interests এবং profile অনুযায়ী potential supervisors নির্বাচন করা হয়।

Faculty members এর academic profiles, research interests, relevant publications এবং supervision suitability বিস্তারিতভাবে review করা হয়।

শুধু একই broad research area নিয়ে কাজ করেন এমন faculty members নির্বাচন করা হয়নি। Applicant এর Development Studies background, gender related research, policy analysis experience এবং proposed PhD direction এর সঙ্গে যাঁদের কাজের বাস্তবসম্মত academic alignment ছিল, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।

Selected supervisors এর profiles এবং selection এর কারণ applicant কে দেখানো হয়। তাঁর approval পাওয়ার পর Research Proposal Title Selection এর প্রস্তুতি শুরু করা হয়।

চতুর্থ Step: Research Proposal Title Selection & Writing

Potential supervisors final হওয়ার পর applicant এর academic background, professional experience, previous publication এবং selected supervisors এর research expertise বিবেচনা করে focused Research Proposal titles প্রস্তুত করা হয়।

Broad বা generic কোনো title নির্বাচন করা হয়নি। এমন একটি research direction তৈরির চেষ্টা করা হয়েছে, যেটি applicant এর previous experience থেকে স্বাভাবিকভাবে আসে এবং supervisor এর research এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

Proposed titles applicant কে দেখানো হয়। তাঁর মতামত ও approval অনুযায়ী একটি title final করা হয়।


Title final হওয়ার পর complete Research Proposal প্রস্তুত করা হয়।

Proposal এ research background, problem statement, research gap, objectives, research questions, relevant literature, proposed methodology এবং expected contribution ইত্যাদি তুলে ধরা হয়।

Complete draft applicant কে review করার জন্য দেওয়া হয়। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় correction করার পর proposal final করা হয়।

পঞ্চম Step: Supervisor Emailing & Interview

Supervisor Communication applicant এর নিজস্ব email account থেকে করা হয়। ফলে প্রতিটি sent email, supervisor response এবং পরবর্তী communication তিনি সরাসরি দেখতে পেরেছেন।

সব supervisor এর কাছে একই ধরনের generic email পাঠানো হয়নি। প্রত্যেক supervisor এর research expertise, current projects এবং relevant publications পর্যালোচনা করে আলাদাভাবে personalized email প্রস্তুত করা হয়। Email এ applicant এর academic background, Department of Environment এ তাঁর professional experience, previous publication, proposed research direction এবং supervisor এর গবেষণার সঙ্গে সম্ভাব্য alignment সংক্ষেপে তুলে ধরা হয়।

এই targeted communication এর মাধ্যমে একজন potential supervisor positive response দেওয়ার পর applicant এর সঙ্গে online meeting করেন।


Meeting এর আগে applicant কীভাবে নিজের academic background, research experience এবং proposed study উপস্থাপন করবেন, সে বিষয়ে guideline দেওয়া হয়। Presentation structure, গুরুত্বপূর্ণ talking points এবং সম্ভাব্য questions নিয়েও তাঁকে প্রস্তুত করা হয়।

বিশেষভাবে applicant এর previous research থেকে proposed PhD study কীভাবে তৈরি হয়েছে এবং supervisor এর research expertise এর সঙ্গে এর alignment কোথায়, সেটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


Meeting এ supervisor applicant কে University তে admission application submit করতে বলেন এবং পোটেনশিয়াল সুপারভাইজার হিসেবে উনার নাম ও দিতে বলেন। এছাড়াও, ইউনিভার্সিটি থেকে Applicant কি ধরণের ফান্ডিং পেতে পারেন এই বিষয়ে ও আলোচনা করেন।


Meeting সফলভাবে সম্পন্ন হওয়ার পর admission application এর কাজ শুরু করা হয়।

ষষ্ঠ Step: Admission এবং Funding Application

Victoria University of Wellington এর নির্দেশনা অনুযায়ী admission ও scholarship application প্রস্তুত করা হয়।

Application টি applicant এর নিজস্ব email address ব্যবহার করে সম্পন্ন করা হয় এবং application portal এর accessও তাঁকে দেওয়া হয়। ফলে তিনি application এর প্রতিটি তথ্য, document এবং update সরাসরি যাচাই করতে পেরেছেন।

প্রথমে academic transcripts, CV, IELTS result, publication, professional experience, Research Proposal এবং অন্যান্য supporting documents বিস্তারিতভাবে review ও organize করা হয়।

University এর requirements অনুযায়ী Statement of Research Interests প্রস্তুত করা হয়। এই writing এ applicant এর সম্পূর্ণ CV paragraph আকারে পুনরায় লেখা হয়নি। তাঁর academic journey, Development Studies background, relevant publications, research preparation, proposed PhD direction, supervisor alignment এবং future career goals এর মধ্যে একটি পরিষ্কার connection তৈরি করা হয়। এতে applicant এর academic background, professional experience, previous research, proposed PhD direction, selected supervisor এর research এর সঙ্গে alignment এবং future career goals এর মধ্যে একটি সুস্পষ্ট ও ধারাবাহিক connection তৈরি করা হয়।


Applicant এর বিস্তৃত profile থেকে proposed research এর সঙ্গে সবচেয়ে relevant experiences নির্বাচন করে তুলে ধরা হয়। কম relevant information CV এবং supporting documents এর মধ্যে রাখা হয়, যাতে মূল application writing focused থাকে।

Research Proposal, application form, CV, academic documents এবং research history এর মধ্যে consistency যাচাই করা হয়। Academic dates, degree information, employment history, publication details এবং proposed research direction একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও check করা হয়।

Application submit করার আগে applicant সব information, documents এবং writings review করেন। তাঁর final approval পাওয়ার পরই application submit করা হয়।

University এর assessment শেষে applicant Victoria University of Wellington এর Doctor of Philosophy in Development Studies program এ admission এবং Wellington Doctoral Scholarship পান। Offer accept করার পর তাঁর application status “Admission Offered and Accepted” হিসেবে update হয়।

এই Scholarship এর আওতায় তিনি প্রতি বছর NZD 32,000 stipend এবং Full Tuition Fees Waiver পাবেন।

এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা


১. একটি বিস্তৃত Profile থেকে Focused Academic Direction তৈরি করতে হয়

একজন applicant এর অনেক qualifications, publications এবং professional experience থাকতে পারে। তবে সব information সমানভাবে উপস্থাপন করলে proposed PhD direction অস্পষ্ট হয়ে যেতে পারে।

Proposed research এর সঙ্গে সবচেয়ে relevant experiences নির্বাচন করে একটি focused academic narrative তৈরি করা প্রয়োজন।

২. Profile এর শক্তিশালী ও Challenging দুটি দিকই বুঝতে হবে

শুধু strengths চিহ্নিত করাই যথেষ্ট নয়। Application এর কোন জায়গায় additional explanation, stronger evidence বা strategic presentation প্রয়োজন, সেটিও Profile Assessment এর সময় নির্ধারণ করতে হয়।

৩. শুধু University Ranking দেখে PhD Program নির্বাচন করা উচিত নয়

Program requirements, research environment, relevant faculty expertise, supervisor availability, scholarship structure এবং applicant এর profile এর সঙ্গে overall compatibility বিবেচনা করা প্রয়োজন।

৪. Research Topic Applicant এর Profile থেকে আসা উচিত

শুধু popular topic নির্বাচন করলে একটি convincing Research Proposal তৈরি হয় না।

Topic applicant এর academic background, previous research, acquired skills এবং future goals থেকে স্বাভাবিকভাবে আসা প্রয়োজন। একই সঙ্গে potential supervisor এর expertise এবং University এর research environment এর সঙ্গেও topic এর মিল থাকতে হবে।

৫. সব Experience Application Writing এ সমান গুরুত্ব পায় না

CV তে applicant এর সব academic ও professional experience রাখা যেতে পারে। কিন্তু Research Proposal বা application writing এ শুধু relevant information নির্বাচন করে ব্যবহার করা প্রয়োজন।

এতে application focused থাকে এবং applicant কেন proposed research এর জন্য suitable, সেটি পরিষ্কারভাবে বোঝা যায়।

৬. Publication এর সংখ্যা একমাত্র বিবেচ্য বিষয় নয়

একাধিক publication থাকা positive হলেও শুধু সংখ্যা উল্লেখ করা যথেষ্ট নয়।

Relevant research এ applicant এর contribution, অর্জিত research skills এবং proposed PhD study এর সঙ্গে সেই experience এর connection ব্যাখ্যা করা প্রয়োজন।

৭. Supervisor Selection এবং Emailing Personalized হওয়া প্রয়োজন

Potential supervisor নির্বাচন করার সময় faculty member এর publications, current interests এবং supervision suitability review করতে হয়।

একই generic email সবার কাছে না পাঠিয়ে applicant ও faculty member এর research এর মধ্যে genuine alignment তুলে ধরে concise ও personalized communication করা প্রয়োজন।

৮. Supervisor এর Positive Response Final Confirmation নয়

Potential supervisor এর positive response application এর জন্য একটি গুরুত্বপূর্ণ academic development হতে পারে।

তবে এটি University এর official admission, scholarship বা final supervision allocation হিসেবে বিবেচনা করা উচিত নয়। Final decision University এর assessment, application quality, scholarship competition এবং available resources এর ওপর নির্ভর করে।

৯. Competitive Scholarship এর জন্য Complete Application গুরুত্বপূর্ণ

ভালো academic result বা publication এককভাবে scholarship নিশ্চিত করে না।

Academic performance, research potential, proposal quality, supervisor alignment, references, supporting documents এবং complete application package একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১০. Final Submission এর আগে Complete Application Review প্রয়োজন

প্রতিটি document আলাদাভাবে সঠিক হলেও documents এর মধ্যে contradictory information থাকলে application এর credibility ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই application form, CV, academic records, Research Proposal, publication information এবং অন্যান্য writings একসঙ্গে review করা প্রয়োজন।

About the Author:

I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a University Faculty Member at the Department of Civil Engineering in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.

Leave a Comment

APPLICATION/MENTORSHIP SUPPORT

Canada/USA/Australia তে মাস্টার’স/পিএইচডি প্রোগ্রামে এডমিশন/স্কলারশিপে আবেদন করার জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি। 

এই সাপোর্টের আওতায় আবেদনকারীর প্রোফাইল এর উপর ভিত্তি করে উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, এডমিশন/স্কলারশিপের জন্য আবেদন, স্টেটমেন্ট অফ পারপাস রাইটিং, রিসার্চ প্রপোজাল রাইটিংসহ অন্যান্য সব বিষয়ে আমরা সাহায্য করে থাকি। 

আমাদের সাপোর্টের ডিটেলস, প্রাইস, পলিসি এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।