Kansas State University, USA তে Full Tuition Waiver ও বছরে $13,108 Stipend পাওয়ার Application Case Study
APPLICATION SUPPORT নিয়ে আমাদের একজন applicant USA এর Kansas State University এর M.A. in English program এ admission এর জন্য recommended হয়েছেন। একই সঙ্গে তিনি Graduate Teaching Assistantship এর offer পেয়েছেন।
এই Graduate Teaching Assistantship এর আওতায় applicant প্রতি academic year এ $13,108 USD Stipend এবং Full Tuition Waiver পেয়েছেন। এইটা ২ বছরের প্রোগ্রাম। তাই, ২ বছরে টোটাল $26,216 USD (প্রায় বাংলাদেশী টাকায় ৩২ লক্ষ টাকা) এবং Full Tuition Waiver পেয়েছেন।
এটি শুধু একটি admission এবং funding success এর গল্প নয়। এই Case Study এর মাধ্যমে আমরা দেখাব, applicant এর profile review থেকে শুরু করে University Selection, Potential Faculty Selection, Research Proposal Writing, Supervisor Emailing, Getting A Good Response from A Supervisor এবং Final Application পর্যন্ত পুরো process কীভাবে পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছিল।





প্রথম Step: Applicant Profile Review
Applicant বাংলাদেশের একটি Public University থেকে English Language and Literature বিষয়ে Bachelor of Arts সম্পন্ন করেন। তাঁর Bachelor’s CGPA ছিল 3.37 out of 4.00 এবং তিনি class এ প্রথম স্থান অর্জন করেন।
পরবর্তীতে তিনি একই University থেকে English Language and Literature বিষয়ে Master of Arts সম্পন্ন করেন। তাঁর Master’s CGPA ছিল 3.55 out of 4.00 এবং তিনি class এ পঞ্চম স্থান অর্জন করেন।
Master’s পর্যায়ে তিনি Bangladeshi English Poetry নিয়ে thesis সম্পন্ন করেন। এই research experience তাঁকে literature review, critical analysis, academic writing এবং independent research সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছে।
২০২১ সাল থেকে তিনি একটি Private University এর Department of English এ Lecturer হিসেবে কর্মরত রয়েছেন। Undergraduate এবং postgraduate পর্যায়ে Literature, Critical Theory এবং Linguistics পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের thesis এবং research project supervise করেছেন। বর্তমানে তিনি একই Department এ Chairman in Charge হিসেবে academic এবং administrative দায়িত্ব পালন করছেন।
Teaching এর পাশাপাশি তিনি নিয়মিত research activities এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পাঁচটি published research article রয়েছে। এর মধ্যে একটি article এ তিনি first author।
Applicant IELTS Academic পরীক্ষায় Overall Band Score 7.5 অর্জন করেন। Listening এ 8.5, Reading এ 7.5, Writing এ 6.5 এবং Speaking এ 7.0 পেয়েছেন।
তাঁর প্রধান research interests এর মধ্যে রয়েছে Postcolonial Literature, South Asian Cultural Narratives, Ecocriticism, English Language Teaching এবং English Language Pedagogy।
Applicant এর Profile এর Positive দিক:
Applicant এর Bachelor’s এবং Master’s উভয় degree সরাসরি English Language and Literature বিষয়ে ছিল। ফলে Kansas State University এর M.A. in English program এর সঙ্গে তাঁর academic background এর পরিষ্কার সামঞ্জস্য ছিল।
Bachelor’s পর্যায়ে class এ প্রথম এবং Master’s পর্যায়ে পঞ্চম স্থান অর্জন তাঁর academic consistency এবং comparative performance এর গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল।
University পর্যায়ে কয়েক বছরের teaching experience, thesis supervision, published research articles এবং conference presentation তাঁর profile কে আরও শক্তিশালী করেছে।
Chairman in Charge হিসেবে দায়িত্ব পালন তাঁর academic leadership, curriculum related experience এবং departmental administrative capability তুলে ধরেছে।
Master’s thesis এবং research publications এর কারণে তিনি graduate level research সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় research preparation দেখাতে পেরেছেন।
IELTS এ Overall 7.5 এবং Listening এ 8.5 অর্জন তাঁর English language proficiency এর একটি শক্তিশালী প্রমাণ ছিল।
বিশেষ করে Graduate Teaching Assistantship এর জন্য তাঁর university teaching experience, academic leadership এবং English language background গুরুত্বপূর্ণ positive factor হিসেবে বিবেচিত হয়েছে।
Applicant এর Profile এর তুলনামূলকভাবে Challenging দিক:
Applicant Bachelor’s পর্যায়ে class এ প্রথম এবং Master’s পর্যায়ে পঞ্চম হলেও তাঁর CGPA অত্যন্ত উচ্চ ছিল না। বিশেষ করে highly competitive admission এবং funding application এ CGPA এর বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন ছিল।
তাঁর পাঁচটি publication থাকলেও মাত্র একটি article এ তিনি first author ছিলেন। তাই application এ শুধু publication এর সংখ্যা উল্লেখ না করে প্রতিটি research এ তাঁর contribution এবং অর্জিত research skills পরিষ্কারভাবে উপস্থাপন করা প্রয়োজন ছিল।
Applicant এর research interests কয়েকটি ভিন্ন area নিয়ে বিস্তৃত ছিল। Application এ সবগুলো area সমানভাবে উপস্থাপন করলে তাঁর proposed research direction অস্পষ্ট মনে হতে পারত।
এজন্য তাঁর previous research এবং selected faculty members এর expertise বিবেচনা করে একটি focused research direction নির্ধারণ করা হয়েছিল।
IELTS এ Overall Band Score 7.5 হলেও Writing score ছিল 6.5, যা তাঁর অন্য component এর score এর তুলনায় কিছুটা কম। তাই Statement of Purpose, Research Proposal এবং অন্যান্য application writing অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা প্রয়োজন ছিল।
এই profile assessment এর উদ্দেশ্য applicant এর দুর্বলতা নেতিবাচকভাবে উপস্থাপন করা ছিল না। বরং কোন strengths application এ বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে এবং কোন comparatively challenging বিষয়গুলো সঠিক context ও supporting evidence দিয়ে address করতে হবে, সেটি নির্ধারণ করা হয়েছিল।
Complete profile review করার পর আমাদের assessment ছিল, applicant এর English বিষয়ে academic background, university teaching experience, research publications, leadership experience এবং English language proficiency Kansas State University এর M.A. in English program এর সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ।
এই assessment এর ভিত্তিতেই তাঁর profile অনুযায়ী University Selection, relevant faculty identification, Research Proposal preparation এবং admission ও funding application strategy নির্ধারণ করা হয়েছিল।
দ্বিতীয় Step: University Selection
Applicant এর profile review করার পর তাঁর academic background, research interests, teaching experience, ভবিষ্যৎ পরিকল্পনা এবং funding requirements অনুযায়ী suitable University ও program খোঁজা হয়।
University Selection এর সময় শুধু University ranking বিবেচনা করা হয়নি।
Program structure, admission requirements, faculty members এর research areas, funding opportunities, Graduate Teaching Assistantship এবং applicant এর profile এর সঙ্গে program এর overall compatibility বিস্তারিতভাবে review করা হয়েছে।
এই review এর ভিত্তিতে Kansas State University এর M.A. in English program নির্বাচন করা হয়।
Program টি applicant এর English Language and Literature background, university teaching experience, research publications এবং ভবিষ্যৎ academic career এর সঙ্গে relevant ছিল।
এখানে Graduate Teaching Assistantship এর মাধ্যমে stipend এবং full tuition waiver পাওয়ার সুযোগও ছিল। তাই program টি applicant এর academic এবং financial requirements দুটির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল।
তৃতীয় Step: Supervisor Selection
University এবং program নির্বাচন করার পর applicant এর research interests অনুযায়ী relevant faculty members খুঁজে বের করা হয়।
Kansas State University এর faculty members এর academic profiles, research interests, publications এবং current research areas বিস্তারিতভাবে review করা হয়েছে।
এরপর applicant এর Master’s thesis, publications, teaching experience এবং future research interests এর সঙ্গে যেসব faculty members এর কাজের ভালো মিল ছিল, তাঁদের নির্বাচন করা হয়।
এই program এ application করার আগে supervisor confirmation নেওয়া বাধ্যতামূলক ছিল না। সাধারণত program এ ভর্তি হওয়ার পর শিক্ষার্থীর research direction ও academic progress অনুযায়ী major professor বা faculty supervisor নির্বাচন করা হয়।
তারপরও relevant faculty members এর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল তাঁদের কাছ থেকে positive response পাওয়ার চেষ্টা করা। কারণ application করার আগে কোনো supervisor applicant এর research interests এর প্রতি আগ্রহ দেখালে সেটি application কে আরও শক্তিশালী করতে পারে এবং admission ও funding পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চতুর্থ Step: Research Proposal Title Selection
Relevant faculty members নির্বাচন করার পর applicant এর আগের academic ও research experience এবং selected faculty members এর expertise এর মধ্যে connection খোঁজা হয়।
Applicant এর Master’s thesis, published research, teaching areas এবং future research interests বিস্তারিতভাবে বিবেচনা করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে একটি focused এবং বাস্তবসম্মত research direction নির্ধারণ করা হয়।
Research topic নির্বাচন করার সময় শুধু popular বা trending কোনো topic নেওয়া হয়নি।
এমন একটি topic নির্বাচন করা হয়েছে, যেটি applicant এর আগের academic ও research experience এর সঙ্গে সম্পর্কিত এবং selected faculty members এর research expertise এর সাথে Match করে।
এর ফলে applicant কেন এই নির্দিষ্ট research area নিয়ে graduate level এ আরও পড়াশোনা ও research করতে চান, তা application এ স্বাভাবিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে।
পঞ্চম Step: Complete Research Proposal Writing
Research topic final করার পর complete Research Proposal প্রস্তুত করা হয়।
Proposal এ research background, problem statement, existing research gap, research objectives, research questions, relevant literature, theoretical direction, methodology এবং expected contribution পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
Proposal লেখার সময় applicant এর Master’s thesis, published research, teaching experience এবং future research goals এর মধ্যে একটি স্বাভাবিক ধারাবাহিকতা তৈরি করা হয়েছে।
একই সঙ্গে proposed research টি কেন English Studies এর জন্য গুরুত্বপূর্ণ এবং Kansas State University এর academic environment এ research টি কীভাবে develop করা সম্ভব, সেটিও ব্যাখ্যা করা হয়েছে।
Research Proposal টি applicant এর নিজের academic profile অনুযায়ী সম্পূর্ণভাবে personalized করা হয়েছিল।
কোনো generic proposal অথবা অন্য applicant এর জন্য তৈরি content ব্যবহার করা হয়নি।
ষষ্ঠ Step: Supervisor Communication
Selected potential supervisors-এর সঙ্গে যোগাযোগ করার আগে তাঁদের research profiles এবং relevant publications বিস্তারিতভাবে review করা হয়।
সব supervisor-এর কাছে একই ধরনের generic email পাঠানো হয়নি। প্রত্যেকের research expertise এবং applicant-এর research interests-এর মধ্যে genuine connection তুলে ধরে personalized email প্রস্তুত করা হয়।
Email এ applicant এর academic background, university teaching experience, research publications, proposed research direction এবং program এ apply করার আগ্রহ সংক্ষেপে তুলে ধরা হয়।
Email করার পর একজন supervisor applicant এর research interests-এর প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং applicant-কে supervise করতে সম্মত হন। পাশাপাশি application প্রস্তুত ও submit করার বিষয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দেন।
Supervisor এর এই response applicant এর জন্য একটি গুরুত্বপূর্ণ positive development ছিল। তাঁর পরামর্শ বিবেচনা করে application-এর প্রয়োজনীয় অংশগুলো প্রস্তুত ও final করা হয়।
তবে supervisor supervise করতে সম্মত হলেও admission এবং funding এর চূড়ান্ত সিদ্ধান্ত University এর official assessment এর ওপর নির্ভরশীল ছিল। তাই এটিকে official admission বা funding confirmation হিসেবে উপস্থাপন করা হয়নি।

সপ্তম Step: Admission এবং Funding Application
Faculty Communication শেষ করার পর Kansas State University এর official requirements অনুযায়ী admission এবং funding application প্রস্তুত করা হয়।
Applicant এর academic transcripts, CV, IELTS result, research experience, publications, teaching experience এবং অন্য সব supporting documents বিস্তারিতভাবে review করা হয়েছে।
Statement of Purpose এবং অন্যান্য application writing applicant এর profile ও Kansas State University এর program requirements অনুযায়ী personalized করে প্রস্তুত করা হয়।
Statement of Purpose এ তাঁর academic journey, Master’s thesis, university teaching experience, research publications, future research interests এবং career goals এর মধ্যে একটি পরিষ্কার connection তৈরি করা হয়েছে।
তিনি কেন Kansas State University এর M.A. in English program এ পড়তে চান এবং program টি তাঁর ভবিষ্যৎ academic ও research goals পূরণে কীভাবে সাহায্য করবে, সেটিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে।
Graduate Teaching Assistantship এর জন্য তাঁর university teaching experience, বিভিন্ন course পড়ানোর অভিজ্ঞতা, thesis supervision, academic leadership এবং English language proficiency বিশেষভাবে তুলে ধরা হয়।
Application submit করার আগে সব information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়েছে।
প্রয়োজনীয় correction এবং final checking শেষ করার পর application submit করা হয়।
Application assessment শেষে applicant কে Kansas State University এর M.A. in English program এ admission এর জন্য recommend করা হয়েছে। একই সঙ্গে তিনি Graduate Teaching Assistantship এর offer পেয়েছেন। এই Assistantship এর আওতায় তিনি প্রতি academic year এ $13,108 stipend এবং full tuition waiver পেয়েছেন। এইটা ২ বছরের প্রোগ্রাম। তাই, ২ বছরে টোটাল $26,216 USD (প্রায় বাংলাদেশী টাকায় ৩২ লক্ষ টাকা) এবং Full Tuition Waiver পেয়েছেন।
এই Application থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা
১. শুধু University Ranking দেখে Program নির্বাচন করা ঠিক নয়:
একটি University এর overall ranking ভালো হলেই সেই University এর সব program প্রত্যেক applicant এর জন্য suitable হবে, এমন নয়।
Program structure, admission requirements, faculty expertise, funding opportunities এবং applicant এর profile এর সঙ্গে program এর মিল আছে কি না, সেগুলোও বিবেচনা করতে হবে।
২. সব Program এর Application Process এক নয়:
কিছু program এ application করার আগেই supervisor confirmation নিতে হয়।
আবার কিছু program এ admission পাওয়ার পর supervisor বা major professor নির্বাচন করা হয়।
তাই সব University এবং program এর জন্য একই application strategy ব্যবহার করা উচিত নয়।
Application শুরু করার আগে সংশ্লিষ্ট program এর official requirements এবং supervisor selection process ভালোভাবে বুঝতে হবে।
৩. Faculty Member এর Positive Response মানেই Formal Confirmation নয়:
কোনো faculty member applicant এর research এর প্রতি আগ্রহ দেখালে সেটি অবশ্যই একটি positive বিষয়।
তবে এই response সবসময় formal supervision, admission বা funding confirmation বোঝায় না।
Faculty member ঠিক কী বলেছেন এবং program এর official policy কী, সেটি পরিষ্কারভাবে বুঝতে হবে।
৪. Research Proposal Applicant এর Profile অনুযায়ী হতে হবে:
Research Proposal এর title এবং content applicant এর academic background, previous research, future interests এবং relevant faculty members এর expertise বিবেচনা করে প্রস্তুত করা প্রয়োজন।
শুধু একটি popular topic নির্বাচন করলেই ভালো proposal তৈরি হয় না।
Applicant এর profile থেকে স্বাভাবিকভাবে আসে এবং বাস্তবে সম্পন্ন করা সম্ভব, এমন একটি research topic নির্বাচন করা বেশি গুরুত্বপূর্ণ।
৫. Supervisor Communication Personalized হওয়া প্রয়োজন:
সব faculty member এর কাছে একই generic email পাঠানো কার্যকর approach নয়।
Faculty member এর research সম্পর্কে ভালোভাবে জানার পর applicant এর interests এর সঙ্গে একটি genuine connection তৈরি করে email লিখতে হবে।
একটি concise, relevant এবং personalized email faculty member কে applicant এর profile ও research interests সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারে।
৬. Application Writing অবশ্যই University Specific হতে হবে:
একই Statement of Purpose বা অন্য application writing কোনো পরিবর্তন ছাড়া একাধিক University তে ব্যবহার করা উচিত নয়।
প্রতিটি University ও program এর requirements আলাদা। Applicant কেন সেই নির্দিষ্ট program এ apply করছেন, সেটিও আলাদাভাবে ব্যাখ্যা করতে হয়।
তাই প্রতিটি writing University এর instructions, program requirements এবং applicant এর নিজের profile অনুযায়ী প্রস্তুত করা প্রয়োজন।
সহজ, পরিষ্কার এবং profile specific writing একটি application কে আরও relevant ও convincing করে।
আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT
Canada, USA, New Zealand এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।
আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।
আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।
বি দ্রঃ
প্রতিটি admission এবং funding decision applicant এর নিজের academic profile, documents, application quality এবং সংশ্লিষ্ট University এর assessment এর ওপর নির্ভর করে।
এই Case Study এর result অন্য কোনো applicant এর admission অথবা funding এর নিশ্চয়তা প্রদান করে না।
About the Author:
I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a University Faculty Member at the Department of Civil Engineering in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.