University of Manitoba তে PhD Admission, ফুল Tuition Fees সহ 120,000 CAD Funding এবং স্বামী স্ত্রীর Canada Visa Approval
আমাদের APPLICATION SUPPORT এর একজন applicant University of Manitoba এর PhD in Management program এ admission with funding পেয়েছেন। University তাঁকে প্রতি বছর 30,000 CAD করে চার বছরের জন্য মোট 120,000 CAD funding দিয়েছে। এর পাশাপাশি PhD program এর Tuition Fees এর সমপরিমাণ অতিরিক্ত funding ও দেওয়া হবে। Admission এবং funding পাওয়ার পর applicant এর Canada Study Permit এবং তাঁর স্ত্রীর Work Permit application করা হয়। Application submit করার মাত্র 11 দিনের মধ্যে দুজনের application ই approved হয়।
Applicant এর profile এ Erasmus+ scholarship, international academic experience, দুটি research publication, GMAT 685 এবং IELTS 7.5 ছিল। তবে তাঁর profile এ একটি গুরুত্বপূর্ণ limitation ও ছিল। Personal এবং family related সমস্যার কারণে Erasmus+ scholarship এ শুরু করা একটি Master’s degree এর thesis complete করতে না পারায় degree টি incomplete ছিল।
Application করার আগে University of Manitoba এর কোনো supervisor তাঁকে supervision অথবা funding এর confirmation দেননি। তারপরও তাঁর ভালো IELTS এবং GMAT score, research publications, international experience এবং professional background বিবেচনা করে আমরা একটি strategic approach গ্রহণ করি।
আমরা এমন university এবং program নির্বাচন করি, যেখানে supervisor আগে থেকে manage করতে না পারলেও admission এবং funding এর জন্য application করা যায়। University of Manitoba এর PhD in Management program এ সেই সুযোগ ছিল।
Formal application submit করার পর Proposed Supervisors এর মধ্যে একজন applicant এর সঙ্গে meeting করেন। Meeting এর জন্য applicant একটি research presentation প্রস্তুত করেন। আমরা presentation এর format, content এবং slide sequence এর বিষয়ে তাঁকে guidelines দিই এবং final presentation review করি।
Meeting শেষে supervisor applicant এর profile এবং proposed research নিয়ে সন্তুষ্ট হন এবং তাঁকে supervise করতে রাজি হন। এর কিছুদিন পর University of Manitoba applicant কে funding সহ PhD Offer Letter প্রদান করে।
এই Case Study তে applicant এর profile, profile এর ভালো দিক, limitations, আমাদের application strategy, supervisor meeting, funding result এবং স্বামী স্ত্রীর Canada visa approval এর পুরো process তুলে ধরা হয়েছে।
এক নজরে Applicant এর অর্জন






Applicant এর Academic Profile
Applicant .... University of Bangladesh (Private University) থেকে Tourism and Hospitality Management বিষয়ে BBA সম্পন্ন করেন। তাঁর CGPA ছিল 3.78 out of 4.00।
পরবর্তীতে তিনি University of ... (Public University) থেকে Marketing বিষয়ে MBA সম্পন্ন করেন। তাঁর MBA CGPA ছিল 3.09 out of 4.00।
তিনি Erasmus+ scholarship নিয়ে Europe এ পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। Erasmus+ program এর অংশ হিসেবে University of Tar..., Estonia তে Technology and Innovation Management বিষয়ে study করেন এবং 4.00 out of 4.00 CGPA অর্জন করেন।
তিনি University of M..., Italy তে Management of Innovation and Entrepreneurship বিষয়ে MSc program এর coursework সম্পন্ন করেছিলেন। কিন্তু thesis চলাকালে জরুরি personal এবং family commitments এর কারণে তাঁকে বাংলাদেশে ফিরে আসতে হয়।
Thesis সম্পন্ন করার জন্য সরাসরি supervision, নিয়মিত meeting এবং fieldwork প্রয়োজন ছিল। বাংলাদেশে ফিরে আসার পর distance এর কারণে thesis complete করা সম্ভব হয়নি। ফলে তাঁর MSc degree টি incomplete থেকে যায়।
দেশে ফিরে আসার পর তিনি academic preparation বন্ধ করেননি। তিনি Supply Chain Management বিষয়ে একটি Postgraduate Diploma সম্পন্ন করেন। এছাড়াও research publication, GMAT এবং IELTS এর মাধ্যমে নিজের profile আরও শক্তিশালী করেন।
Applicant এর GMAT এবং IELTS Score
Applicant GMAT এ 685 score অর্জন করেন।
বিশেষভাবে GMAT Quantitative Reasoning এ 100th percentile তাঁর profile এর একটি গুরুত্বপূর্ণ ভালো দিক ছিল।
Applicant IELTS Academic এ Overall 7.5 score অর্জন করেন।
IELTS Writing এ 8.0 এবং Overall 7.5 তাঁর English Language Proficiency এবং academic writing ability প্রমাণ করতে সাহায্য করেছে।
Applicant এর Professional Experience
Applicant Bangladesh এর healthcare supply এবং fast moving consumer goods industry তে কাজ করেছেন।
তিনি ... ... Healthcare Bangladesh Pvt. Ltd. এ Manager, Operations হিসেবে তিন বছরের বেশি সময় কাজ করেছেন। সেখানে procurement, sourcing, supplier negotiation, shipment monitoring, operational efficiency এবং regulatory compliance নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
এর আগে তিনি ... ... Juice Limited এ Manager, Business Development হিসেবে কাজ করেন। সেখানে business development, customer analysis, sales strategy, employee training এবং performance management নিয়ে কাজ করেছেন।
এই professional experience এর কারণে supply chain, procurement, business operations এবং data based decision making সম্পর্কে তাঁর practical understanding তৈরি হয়েছিল।
Applicant এর Research Profile
Applicant এর দুটি peer reviewed journal publication ছিল। তাঁর research মূলত Artificial Intelligence, Agriculture, Blockchain, Waste Management এবং Circular Economy নিয়ে।
তাঁর একটি research article এ Agriculture এ equitable technology access নিশ্চিত করতে Artificial Intelligence এর ভূমিকা নিয়ে কাজ করা হয়েছে।
অন্য research article এ Blockchain, Waste Management এবং Circular Economy এর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে।
তাঁর research interests ছিল:
1. AI in Supply Chain Management
2. Sustainable Agricultural Supply Chain
3. Artificial Intelligence
4. Blockchain Technology
5. Waste Management
6. Precision Agriculture
7. Circular Economy
8. Digital Traceability
তাঁর academic research, professional experience এবং proposed PhD research এর মধ্যে একটি ভালো connection তৈরি করা সম্ভব হয়েছিল।
Applicant এর Profile এর Positive দিক
Applicant এর profile এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো দিক ছিল।
1. BBA তে 3.78 out of 4.00 CGPA।
2. University of ... (Public University) থেকে MBA।
3. Erasmus+ scholarship পাওয়ার অভিজ্ঞতা।
4. University of ... ... (Estonia) তে 4.00 out of 4.00 CGPA।
5. International academic exposure।
6. GMAT এ 685 score।
7. GMAT Quantitative Reasoning এ 100th percentile।
8. IELTS Overall 7.5।
9. IELTS Writing এ 8.0।
10. Operations এবং Business Development এ professional experience।
11. দুটি peer reviewed journal publication।
12. Supply Chain Management বিষয়ে Postgraduate Diploma।
13. AI, Sustainability এবং Agricultural Supply Chain নিয়ে clear research interest।
Applicant এর Profile এর Negative Side
Applicant এর profile এ ভালো দিক থাকার পাশাপাশি কয়েকটি negative side ও ছিল।
1. University of ... ... (Italy) এর MSc degree incomplete ছিল।
2. তাঁর Bachelor’s degree সরাসরি Supply Chain Management বিষয়ে ছিল না।
3. University of ... ... (Public University) এর MBA তে CGPA ছিল 3.09 out of 4.00।
4. Academic background, professional experience এবং proposed PhD research এর মধ্যে connection পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।
5. কেন European Master’s degree complete হয়নি, সেটি truthful এবং logical উপায়ে explain করতে হতো।
6. Incomplete Master’s থাকার পরও তিনি PhD complete করার জন্য প্রস্তুত, সেটি application এর মাধ্যমে প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল।
Applicant এর incomplete degree এর বিষয়টি লুকানো হয়নি। আবার এটিকে এমনভাবে উপস্থাপন করা হয়নি, যাতে পুরো application নেতিবাচক মনে হয়।
আমরা factual এবং transparent উপায়ে incomplete degree এর কারণ explain করি। একই সঙ্গে তাঁর পরবর্তী academic preparation, research publications, GMAT, IELTS এবং PhD করার readiness তুলে ধরি।
Incomplete Master’s Degree যেভাবে Explain করা হয়
Application writing এ পরিষ্কারভাবে উল্লেখ করা হয় যে applicant Erasmus+ scholarship নিয়ে University of ... ... (Italy) এবং University of ... ... (Estonia) তে পড়াশোনা করেছিলেন।
তিনি academic difficulty অথবা poor performance এর কারণে program complete করতে পারেননি, বিষয়টি এমন ছিল না। তিনি coursework সম্পন্ন করেছিলেন এবং University of ... ... (Estonia) তে 4.00 out of 4.00 CGPA অর্জন করেছিলেন।
কিন্তু thesis চলাকালে জরুরি personal এবং family commitments এর কারণে তাঁকে বাংলাদেশে ফিরে আসতে হয়। Thesis এর জন্য face to face supervision, নিয়মিত meeting এবং fieldwork প্রয়োজন ছিল। Distance এর কারণে বাংলাদেশ থেকে thesis complete করা সম্ভব হয়নি।
একই সঙ্গে আমরা দেখাই যে দেশে ফিরে আসার পর applicant academic preparation বন্ধ করেননি।
তিনি Supply Chain Management বিষয়ে Postgraduate Diploma সম্পন্ন করেছেন। দুটি research article publish করেছেন। GMAT এ 685 এবং IELTS এ Overall 7.5 অর্জন করেছেন।
এর মাধ্যমে বোঝানো হয় যে incomplete degree টি academic inability এর কারণে হয়নি। এরপরের academic এবং research activities তাঁর PhD করার commitment এবং readiness প্রমাণ করে।
আমরা যেভাবে Profile টি Position করি
Applicant এর profile কে শুধু Business অথবা Management background হিসেবে উপস্থাপন করা হয়নি।
তাঁর profile এর কয়েকটি গুরুত্বপূর্ণ অংশকে একসঙ্গে connect করা হয়।
1. Management এবং Marketing বিষয়ে academic foundation।
2. Operations এবং Business Development এর professional experience।
3. Innovation এবং Supply Chain Management বিষয়ে international study এবং Postgraduate Diploma।
4. AI, Agriculture, Blockchain এবং Circular Economy নিয়ে research publications।
এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তাঁর proposed research direction তৈরি করা হয়।
Research এর মূল বিষয় ছিল Artificial Intelligence এবং digital technology ব্যবহার করে developing countries এর agricultural supply chain আরও efficient, transparent এবং sustainable করা।
এভাবে তাঁর previous education, professional experience, research publications এবং future plan এর মধ্যে একটি clear connection তৈরি করা হয়।
প্রথম Step: Strategic University Selection
Applicant এর profile review করার পর আমরা দেখতে পাই যে তাঁর IELTS এবং GMAT score ভালো ছিল। এর পাশাপাশি তাঁর international academic experience, Erasmus+ scholarship, দুটি research publication, professional experience এবং Supply Chain Management বিষয়ে qualification ছিল।
এই strong profile বিবেচনা করে University Selection এর সময় আমরা একটি নির্দিষ্ট strategy গ্রহণ করি।
আমরা এমন university এবং program নির্বাচন করতে চেয়েছিলাম, যেখানে application করার আগে supervisor manage করা বাধ্যতামূলক নয়। Supervisor এর confirmation না পাওয়া গেলেও যেন applicant admission এবং funding এর জন্য formal application submit করতে পারেন, সেটি শুরুতেই নিশ্চিত করা হয়।
আমাদের ধারণা ছিল, applicant এর ভালো GMAT এবং IELTS score, research publications, international academic experience এবং professional background formal application review এর সময় তাঁকে একজন competitive applicant হিসেবে উপস্থাপন করবে।
University Selection এর সময় আমরা নিচের বিষয়গুলো review করি:
1. Applicant program এর academic requirements পূরণ করেন কি না।
2. Applicant এর research interests এর সঙ্গে faculty members এর research areas এর মিল আছে কি না।
3. Application করার আগে supervisor এর confirmation বাধ্যতামূলক কি না।
4. Supervisor manage না হলেও admission এবং funding এর জন্য application করা যায় কি না।
5. Application form এ একাধিক Proposed Supervisor এর নাম উল্লেখ করার সুযোগ আছে কি না।
6. International PhD applicants এর জন্য funding available আছে কি না।
University of Manitoba এর PhD in Management program এর requirements review করে আমরা নিশ্চিত হই যে application করার আগে supervisor manage করা বাধ্যতামূলক নয়।
Applicant আগে থেকে কোনো supervisor এর confirmation না পেলেও admission এবং funding এর জন্য formal application submit করতে পারবেন।
এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই University of Manitoba কে application এর জন্য নির্বাচন করা হয়।
দ্বিতীয় Step: Potential Supervisor Selection
University Selection করার পর applicant এর research interests অনুযায়ী potential supervisors নির্বাচন করা হয়।
University of Manitoba এর faculty members এর academic profiles, research interests, publications এবং current research areas বিস্তারিতভাবে review করা হয়। এরপর applicant এর academic background, professional experience এবং research interests এর সঙ্গে ভালো মিল ছিল, এমন potential supervisors নির্বাচন করা হয়।
Supervisor দের email করার আগে আমরা applicant এর profile এবং selected supervisors দের research profiles এর মধ্যে connection খুঁজে বের করি। এর উদ্দেশ্য ছিল এমন একটি research topic নির্বাচন করা, যেটি applicant এর previous experience এর সঙ্গে relevant এবং potential supervisors দের research areas এর সঙ্গেও compatible হবে।
তৃতীয় Step: Research Proposal Title Selection
Potential supervisors নির্বাচন করার পর applicant এর academic profile এবং supervisors দের research profiles এর উপর ভিত্তি করে Research Proposal এর title নির্বাচন করা হয়।
Title selection এর সময় applicant এর নিচের বিষয়গুলো বিবেচনা করা হয়েছিল:
1. Management এবং Marketing বিষয়ে academic background।
2. Operations Manager হিসেবে professional experience।
3. Supply Chain Management বিষয়ে Postgraduate Diploma।
4. Artificial Intelligence এবং Agriculture নিয়ে research publication।
5. Blockchain, Waste Management এবং Circular Economy নিয়ে research publication।
6. Potential supervisors দের Sustainable Supply Chain, Responsible Innovation এবং Digital Transformation সম্পর্কিত research।
এই বিষয়গুলোর মধ্যে connection তৈরি করে Research Proposal এর title নির্বাচন করা হয়।
Research Proposal Title:
Leveraging Artificial Intelligence ... ... ... ... ... for Operational Efficiency and ... ... ...
এই title টি applicant এর profile এবং selected supervisors দের research interests উভয়ের সঙ্গেই relevant ছিল।
চতুর্থ Step: Research Proposal Writing
Research Proposal এর title final করার পর আমরা applicant এর জন্য complete Research Proposal প্রস্তুত করি।
Research Proposal এ যেসব section অন্তর্ভুক্ত করা হয়েছিল:
1. Abstract
2. Introduction
3. Literature Review
4. Research Aim
5. Research Objectives
6. Problem Statement
7. Research Questions
8. Proposed Methodology
9. Proposed Timeline
10. Expected Outcome
11. References
Research Proposal এর মূল উদ্দেশ্য ছিল Artificial Intelligence ব্যবহার করে agricultural supply chain আরও efficient এবং sustainable করার সম্ভাবনা নিয়ে research করা।
বিশেষভাবে operational efficiency বৃদ্ধি, food waste কমানো, resource management উন্নত করা এবং supply chain এর সঙ্গে যুক্ত বিভিন্ন stakeholder এর মধ্যে collaboration তৈরির বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়।
Research Proposal এ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
1. Predictive Analytics ব্যবহার করে agricultural demand এবং potential waste সম্পর্কে পূর্বাভাস তৈরি করা।
2. Artificial Intelligence ব্যবহার করে water, fertilizer এবং অন্যান্য agricultural resources এর ব্যবহার উন্নত করা।
3. Agricultural products সংরক্ষণ এবং পরিবহনের সময় food loss কমানো।
4. Digital Traceability ব্যবহার করে supply chain transparency বৃদ্ধি করা।
5. Blockchain Technology ব্যবহার করে agricultural supply chain এর information আরও reliable করা।
6. Smallholder Farmers দের জন্য Artificial Intelligence গ্রহণের বাধাগুলো চিহ্নিত করা।
7. Farmers, Agribusinesses, Technology Providers এবং Policymakers এর মধ্যে collaboration এর জন্য একটি framework তৈরি করা।
Research Proposal এর গুরুত্ব:
Research Proposal টি applicant এর application এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এর মাধ্যমে দেখানো সম্ভব হয়েছিল যে applicant শুধু একটি general interest নিয়ে PhD এর জন্য application করছেন না। তাঁর একটি clear research problem, research direction এবং সম্ভাব্য methodology রয়েছে।
Applicant এর BBA এবং MBA তাঁকে Management সম্পর্কে academic foundation দিয়েছে। Operations Manager হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে supply chain এর practical challenges বুঝতে সাহায্য করেছে। Supply Chain Management এর Postgraduate Diploma তাঁর subject knowledge আরও শক্তিশালী করেছে।
তাঁর research publications Artificial Intelligence, Agriculture, Blockchain, Waste Management এবং Circular Economy সম্পর্কে তাঁর research experience তুলে ধরেছে।
এই বিষয়গুলো একসঙ্গে connect করে Research Proposal প্রস্তুত করা হয়েছিল।
পঞ্চম Step: Supervisor Communication
Complete Research Proposal প্রস্তুত করার পর selected supervisors দের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়।
প্রতিটি supervisor এর research area অনুযায়ী আলাদা email content প্রস্তুত করা হয়েছিল। Email এর মধ্যে applicant এর relevant academic background, professional experience, GMAT এবং IELTS score, research publications এবং proposed research topic সংক্ষেপে তুলে ধরা হয়।
প্রয়োজন অনুযায়ী Research Proposal এর information ও email communication এ ব্যবহার করা হয়, যাতে supervisors সহজেই applicant এর research direction এবং suitability বুঝতে পারেন।
তবে supervisor দের সঙ্গে যোগাযোগ করার পর কোনো confirmed supervision অথবা funding পাওয়া যায়নি।
শুধু একজন faculty member University তে formal application submit করার পরামর্শ দিয়েছিলেন। এটি একটি general reply ছিল। তিনি applicant কে supervise করবেন অথবা funding দেবেন, এমন কোনো confirmation দেননি।
University Selection এর সময় আমরা আগে থেকেই নিশ্চিত করেছিলাম যে supervisor manage করা সম্ভব না হলেও University of Manitoba এর এই program এ admission এবং funding এর জন্য application করা যাবে।
তাই supervisor এর confirmation না পাওয়ার পরও complete Research Proposal, Statement of Intent এবং অন্যান্য documents দিয়ে formal application submit করা হয়।
ষষ্ঠ Step: Admission এবং Funding Application
University এবং program selection, Research Proposal এবং Supervisor Communication সম্পন্ন করার পর admission ও funding application এর কাজ শুরু করা হয়।
Application এর জন্য applicant এর information, documents এবং প্রয়োজনীয় writings প্রস্তুত ও review করা হয়।
এর মধ্যে ছিল:
1. Academic CV।
2. Statement of Intent।
3. Complete Research Proposal।
4. Academic Transcripts and Certificates।
5. GMAT Score।
6. IELTS Score।
7. Research Publications।
8. Proposed Research Interests।
9. Letters of Recommendation।
10. Erasmus+ এবং international education এর information।
11. অন্যান্য প্রয়োজনীয় supporting documents।
Application form এ applicant এর research interests এর সঙ্গে মিল ছিল, এমন কয়েকজন faculty member এর নাম Proposed Supervisor হিসেবে উল্লেখ করা হয়।
সব writings এবং application information applicant এর সঙ্গে share করা হয়। Applicant review করার পর University এর instructions অনুযায়ী formal application সম্পন্ন করা হয়।
Statement of Intent যেভাবে প্রস্তুত করা হয়:
University of Manitoba এর Statement of Intent এ applicant এর পুরো academic এবং professional journey একটি clear sequence এ উপস্থাপন করা হয়।
Statement of Intent এ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে focus করা হয়।
1. Applicant কেন Supply Chain Management নিয়ে PhD করতে চান।
2. Bangladesh এর agricultural supply chain এর বাস্তব সমস্যা।
3. Food loss এবং supply chain inefficiency।
4. AI এবং digital technology ব্যবহারের সম্ভাবনা।
5. Previous education এবং proposed PhD এর connection।
6. Operations এবং Business Development এর professional experience।
7. Applicant এর দুটি research publication।
8. Erasmus+ scholarship এবং international academic experience।
9. University of Milan এর incomplete Master’s degree এর ব্যাখ্যা।
10. University of Manitoba নির্বাচন করার কারণ।
11. Relevant faculty members এর research এর সঙ্গে applicant এর research interests এর connection।
12. PhD শেষ করার পর Bangladesh এ ফিরে academic এবং research career গড়ার পরিকল্পনা।
Statement of Intent এ incomplete degree শুধু explain করা হয়নি। পরবর্তীতে applicant কীভাবে নিজের academic এবং research profile শক্তিশালী করেছেন, সেটিও দেখানো হয়।
Application Submit করার পর Supervisor এর Response
Formal application submit করার পর Proposed Supervisors এর মধ্যে একজন applicant এর সঙ্গে meeting করার আগ্রহ প্রকাশ করেন।
এই supervisor এর নাম application form এ Proposed Supervisor হিসেবে উল্লেখ করা হয়েছিল।
Supervisor email এর মাধ্যমে applicant এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি potential funding এর বিষয়েও email এ উল্লেখ করেন এবং applicant এর সঙ্গে একটি meeting করতে চান।
Applicant supervisor এর email communication আমাদের সঙ্গে share করেন। এরপর meeting এর preparation শুরু করা হয়।
এই meeting application process এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। Meeting এর মাধ্যমে applicant কে তাঁর research ability, academic preparation এবং proposed research সম্পর্কে supervisor কে convince করতে হতো।
Supervisor Meeting এর জন্য Presentation
Supervisor এর সঙ্গে meeting করার জন্য applicant Research Proposal এর উপর ভিত্তি করে একটি presentation প্রস্তুত করেন।
Presentation এর format কেমন হবে, কোন information কোথায় থাকবে এবং কীভাবে পুরো presentation সাজাতে হবে, সে বিষয়ে আমরা applicant কে detailed guidelines দিই।
Presentation এ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
1. Applicant এর সংক্ষিপ্ত academic background।
2. Professional experience।
3. Research experience এবং publications।
4. GMAT এবং IELTS score।
5. Supply Chain Management এর সঙ্গে previous experience এর connection।
6. Proposed Research Title ।
7. Research Background।
8. Research Problem।
9. Research Aim।
10. Research Objectives।
11. Research Questions।
12. Proposed Methodology।
13. Expected Contribution।
14. Supervisor এর research এর সঙ্গে proposed research এর connection।
15. PhD শেষে applicant এর future academic এবং research plan।
Applicant presentation প্রস্তুত করার পর আমরা সেটি review করি।
Presentation এর content, slide sequence, clarity এবং overall style দেখে প্রয়োজনীয় corrections এবং suggestions দেওয়া হয়।
Supervisor কী ধরনের প্রশ্ন করতে পারেন এবং applicant কীভাবে নিজের research idea পরিষ্কারভাবে explain করবেন, সে বিষয়েও তাঁকে প্রস্তুত করা হয়।
Research Proposal এবং presentation এর মধ্যে consistency রাখা হয়েছিল। ফলে applicant meeting এর সময় নিজের research idea আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে সক্ষম হন।
Supervisor Meeting এর Result
Meeting এর সময় applicant তাঁর academic background, professional experience, publications এবং proposed research ভালোভাবে উপস্থাপন করেন।
বিশেষভাবে প্রস্তুত করা presentation এর মাধ্যমে তিনি নিজের research idea এবং supervisor এর research এর সঙ্গে এর connection পরিষ্কারভাবে explain করতে সক্ষম হন।
Meeting শেষে supervisor applicant এর profile এবং proposed research নিয়ে সন্তুষ্ট হন।
এরপর তিনি applicant কে supervise করার আগ্রহ প্রকাশ করেন। এর কিছুদিন পর University of Manitoba applicant কে funding সহ PhD admission offer করে।
Admission এবং Funding Result
Applicant University of Manitoba এর Faculty of Graduate and Postdoctoral Studies এর অধীনে PhD in Management program এ admission পান।
তাঁর concentration হলো Supply Chain Management। Offer Letter এ Dr. Br... ... কে Proposed Advisor হিসেবে উল্লেখ করা হয়েছে।
University এর Offer Letter অনুযায়ী Department applicant কে প্রতি বছর 30,000 CAD করে চার বছরের funding প্রদান করবে।
চার বছরে তাঁর মূল funding এর পরিমাণ হবে 120,000 CAD।
University থেকে email এর মাধ্যমে আরও জানানো হয় যে PhD program এর tuition fees এর সমপরিমাণ অতিরিক্ত funding দেওয়া হবে।
তবে এই অতিরিক্ত funding এর মধ্যে general graduate studies fees, international health plan fee, library fee, registration fee এবং অন্যান্য general University fees অন্তর্ভুক্ত নয়।
Funding হিসেবে যা যা পেয়েছেন:
1. প্রতি বছর 30,000 CAD।
2. চার বছরে মোট 120,000 CAD।
3. PhD program এর tuition fees এর সমপরিমাণ অতিরিক্ত funding।
4. University of Manitoba তে PhD in Management admission।
5. Supply Chain Management নিয়ে research করার সুযোগ।
6. Suitable supervisor এর supervision।
Funding অব্যাহত রাখার জন্য applicant কে satisfactory academic progress এবং good academic standing বজায় রাখতে হবে।



Canada Visa Application
Admission এবং funding নিশ্চিত হওয়ার পর applicant তাঁর Study Permit এবং তাঁর স্ত্রীর Work Permit এর জন্য একসঙ্গে application করেন।
Visa application এ University of Manitoba এর Offer Letter, confirmed funding, tuition support এবং অন্যান্য প্রয়োজনীয় supporting documents উপস্থাপন করা হয়।
Applicant এর PhD program, research purpose, academic background এবং funding documents তাঁর Study Permit application এর গুরুত্বপূর্ণ অংশ ছিল।
তাঁর স্ত্রীর Work Permit application এর জন্য প্রয়োজনীয় information এবং supporting documents ও দেওয়া হয়।
Visa Application Timeline
1. January 27, 2026: University of Manitoba থেকে Offer Letter পাওয়া যায়।
2. January 28, 2026: PhD tuition funding সম্পর্কে University থেকে email confirmation পাওয়া যায়।
3. March 19, 2026: Study Permit এবং Work Permit application submit করা হয়।
4. March 23, 2026: Medical examination passed হয়।
5. March 29, 2026: Biometrics এবং background check complete হয়।
6. March 30, 2026: IRCC portal এ দুটি application approved দেখানো হয়।
7. March 31, 2026: Passport Request পাওয়া যায়।
8. April 8, 2026: Study Permit এবং Work Permit এর Letter of Introduction issue করা হয়।
Applicant এবং তাঁর স্ত্রীর Visa Result
Applicant এবং তাঁর স্ত্রীর application একই দিনে submit করা হয়েছিল।
March 19, 2026 তারিখে applicant এর Study Permit এবং তাঁর স্ত্রীর Work Permit application submit করা হয়।
March 30, 2026 তারিখে IRCC portal এ দুটি application approved দেখানো হয়।
অর্থাৎ application submit করার মাত্র 11 দিনের মধ্যে applicant এবং তাঁর স্ত্রীর application approved হয়।
Applicant পেয়েছেন:
1. Canada Study Permit Approval।
2. Letter of Introduction।
3. Passport Request।
4. Valid Temporary Resident Visa।
Applicant এর স্ত্রী পেয়েছেন:
1. Canada Work Permit Approval।
2. Letter of Introduction।
3. Passport Request।
4. Valid Temporary Resident Visa।





এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা
এই application এর success শুধু applicant এর ভালো profile অথবা test score এর কারণে আসেনি।
Applicant এর profile অনুযায়ী Strategic University Selection, Potential Supervisor Selection, Research Proposal, Statement of Intent, Formal Application এবং Supervisor Meeting এর preparation প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Application করার আগে কোনো supervisor supervision অথবা funding confirm করেননি। তারপরও formal application submit করা সম্ভব হয়েছিল, কারণ University Selection এর সময় আমরা নিশ্চিত করেছিলাম যে selected program এ আগে থেকে supervisor manage করা বাধ্যতামূলক নয়।
Applicant এর IELTS, GMAT, research publications এবং অন্যান্য qualifications ভালো থাকায় formal application review এর মাধ্যমে admission এবং funding পাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণেই supervisor এর positive response না পাওয়া সত্ত্বেও আমরা application নিয়ে এগিয়ে যাই।
Application submit করার পর Proposed Supervisors এর মধ্যে একজন applicant এর সঙ্গে যোগাযোগ করেন।
Meeting এর জন্য complete Research Proposal এর উপর ভিত্তি করে একটি পরিষ্কার এবং relevant presentation প্রস্তুত করা হয়। Presentation review এবং meeting preparation applicant কে নিজের suitability supervisor এর কাছে ভালোভাবে তুলে ধরতে সাহায্য করে।
এরপর supervisor applicant কে supervise করার আগ্রহ প্রকাশ করেন এবং University funding সহ Offer Letter প্রদান করে।
এই Case Study থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়:
1. University Selection অবশ্যই applicant এর profile এবং program requirements অনুযায়ী করতে হবে।
2. সব program এ application করার আগে supervisor manage করা বাধ্যতামূলক নয়।
3. Supervisor এর positive response না পেলেও University এর official instructions ভালোভাবে review করতে হবে।
4. Applicant এর profile ভালো হলে formal application এর মাধ্যমে admission এবং funding এর জন্য compete করা যেতে পারে।
5. Research Proposal title applicant এবং potential supervisors দের research profiles বিবেচনা করে নির্বাচন করা প্রয়োজন।
6. Supervisor এর সঙ্গে যোগাযোগ করার আগে complete Research Proposal প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ।
7. Application form এ suitable Proposed Supervisors এর নাম সঠিকভাবে উল্লেখ করা প্রয়োজন।
8. Supervisor meeting এর preparation admission এবং funding decision এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
9. Incomplete degree থাকলেও সেটির truthful এবং logical explanation দেওয়া সম্ভব।
10. Applicant এর academic qualifications, professional experience এবং research interests এর মধ্যে clear connection তৈরি করতে হয়।
আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT
Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।
আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।
আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।
বি দ্রঃ
প্রতিটি admission, funding এবং visa application এর decision applicant এর নিজস্ব profile, documents, University এবং সংশ্লিষ্ট authority এর assessment এর উপর নির্ভর করে।
এই Case Study এর result অন্য কোনো applicant এর admission, funding অথবা visa approval এর নিশ্চয়তা প্রদান করে না।
Canada Study Permit এবং Work Permit application এর চূড়ান্ত সিদ্ধান্ত Immigration, Refugees and Citizenship Canada নিয়েছে।