University of Auckland, New Zealand এ PhD Full Scholarships: Case Study
আমাদের APPLICATION SUPPORT নেওয়া একজন applicant University of Auckland এর Doctor of Philosophy in Engineering Science program এ admission এবং University of Auckland Doctoral Scholarship পেয়েছেন।
Scholarship এর আওতায় তিনি প্রতি বছর সর্বোচ্চ NZD 35,468 Stipend, PhD program এর সম্পূর্ণ Tuition Fees, Student services Fees এবং International Student Health Insurance Coverage পাবেন।
Applicant এর দীর্ঘ professional experience থাকলেও তাঁর academic background ছিল দুটি ভিন্ন discipline এ এবং কোনো journal বা conference publication ছিল না। তাই তাঁর academic qualification, professional expertise এবং research interests এর মধ্যে একটি শক্তিশালী connection তৈরি করে পুরো application প্রস্তুত করা গুরুত্বপূর্ণ ছিল।
Complete Profile Assessment থেকে শুরু করে University ও Program Selection, Potential Supervisor Selection, Research Proposal, Personalized Supervisor Communication, Meeting Presentation Preparation এবং final Admission ও Scholarship Application পর্যন্ত পুরো process কীভাবে সম্পন্ন করা হয়েছে, তা এই Case Study তে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

প্রথম Step: Applicant Profile Assessment
Application এর শুরুতে applicant এর academic qualifications, English language proficiency, professional experience, technical expertise, certifications, research background এবং future research interests বিস্তারিতভাবে assessment করা হয়।
Applicant Chittagong University of Engineering and Technology (CUET) থেকে Mechanical Engineering বিষয়ে Bachelor of Science in Engineering সম্পন্ন করেছেন। Bachelor’s degree তে তাঁর CGPA ছিল 3.31 out of 4.00 এবং merit position ছিল fourth।
পরবর্তীতে তিনি Bangladesh University of Professionals থেকে Finance বিষয়ে Master of Business Administration সম্পন্ন করেন। MBA program এ তাঁর CGPA ছিল 3.94 out of 4.00। এই program এ Research Methodology, Production and Operations Management এবং Dissertation সহ research ও management related courses অন্তর্ভুক্ত ছিল।
English language proficiency এর ক্ষেত্রে তাঁর PTE Overall score ছিল 76। Listening এ 76, Reading এ 77, Speaking এ 77 এবং Writing এ 75 ছিল।
Applicant এর প্রায় ১৮ বছরের engineering, manufacturing, quality control, supply chain এবং managerial experience ছিল। তিনি Plant Head, Head of Supply Chain Management, Deputy Plant Head, Manager of Quality Assurance and Quality Control, Industrial Surveyor, Quality Control Inspector এবং Welding Engineer সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তাঁর professional experience Bangladesh এর পাশাপাশি Oman এবং Saudi Arabia পর্যন্ত বিস্তৃত ছিল।
তিনি AWS Certified Welding Inspector এবং Project Management Professional training সম্পন্ন করেছিলেন। Steel structure manufacturing, production planning, quality management, supply chain operations এবং organizational leadership এ তাঁর extensive practical experience ছিল।
তবে তাঁর কোনো journal article বা conference publication উল্লেখ ছিল না। তাই application strategy এমনভাবে তৈরি করতে হয়েছে, যাতে তাঁর দীর্ঘ professional experience, strong MBA result, technical knowledge এবং industry based research potential যথাযথভাবে উপস্থাপন করা যায়।
Applicant Profile এর শক্তিশালী দিক:
Applicant এর profile এ কয়েকটি গুরুত্বপূর্ণ strength ছিল।
প্রথমত, তাঁর Mechanical Engineering background তাঁকে manufacturing process, quality control, welding technology এবং industrial production সম্পর্কে শক্তিশালী technical foundation দিয়েছিল।
দ্বিতীয়ত, MBA in Finance program এ তাঁর 3.94 CGPA management, finance, operations এবং research related বিষয়ে তাঁর academic capability প্রমাণ করেছিল।
তৃতীয়ত, প্রায় ১৮ বছরের professional experience এর মাধ্যমে তিনি steel structure manufacturing industry এর operational challenges, production inefficiencies, quality issues এবং management related problems সরাসরি পর্যবেক্ষণ করেছেন।
চতুর্থত, তাঁর PTE Overall 76 score University of Auckland এর English language requirement পূরণ করার জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিল।
সবশেষে, technical engineering knowledge এবং senior management experience এর combination তাঁর profile কে applied and industry focused PhD research এর জন্য উপযুক্ত করে তুলেছিল।
Applicant Profile এর challenging দিক:
Applicant এর Bachelor’s degree এবং MBA দুটি ভিন্ন academic discipline এ ছিল। তাই তাঁর proposed PhD research এর সঙ্গে এই দুটি degree এর relevance পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন ছিল।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাঁর নিজের কোনো journal বা conference publication submitted profile এ ছিল না। Competitive doctoral scholarship এর ক্ষেত্রে research publications অনেক সময় profile কে শক্তিশালী করে। তাই publications এর পরিবর্তে তাঁর dissertation experience, research related coursework, technical expertise এবং দীর্ঘ professional experience কে application এ যথাযথভাবে তুলে ধরতে হয়েছে।
Bachelor’s degree সম্পন্ন করার পর দীর্ঘ সময় academic study থেকে দূরে থাকার বিষয়টিও ব্যাখ্যা করা প্রয়োজন ছিল। এই দীর্ঘ সময়কে academic gap হিসেবে উপস্থাপন না করে relevant professional development হিসেবে তুলে ধরা হয়েছে।
আমাদের APPLICATION/MENTORSHIP SUPPORT
Canada, USA এবং Australia তে Master’s ও PhD program এ admission এবং funding application এর জন্য আমরা APPLICATION/MENTORSHIP SUPPORT দিয়ে থাকি।
আমাদের support এর আওতায় applicant এর profile অনুযায়ী University Selection, research interests অনুযায়ী Potential Supervisor Selection এবং applicant ও potential supervisors দের profiles বিবেচনা করে Research Proposal Title Selection করা হয়। এরপর complete Research Proposal প্রস্তুত করে University এর instructions অনুযায়ী Supervisor Management অথবা EOI এবং Pre Application সম্পন্ন করা হয়। এছাড়াও Admission এবং Funding Application সম্পন্ন করতে support দেওয়ার পাশাপাশি Statement of Purpose, Statement of Intent, Research Proposal, Essay এবং অন্যান্য প্রয়োজনীয় writing প্রস্তুত করা হয়। Application submit করার আগে information, documents এবং writings applicant এর সঙ্গে review করা হয়। Supervisor meeting এর প্রয়োজন হলে presentation তৈরির guidelines দেওয়া, presentation review করা এবং meeting এর সম্ভাব্য questions ও research discussion এর জন্য applicant কে প্রস্তুত হতে সাহায্য করা হয়।
আমাদের support এর details, price, policy এবং অন্যান্য বিষয় জানতে নিচের “Message Us” button এ ক্লিক করে আমাদের সঙ্গে কথা বলুন।
দ্বিতীয় Step: Preferred Subjects ও Research Interests সংগ্রহ
University এবং supervisor selection শুরু করার আগে applicant এর preferred subjects এবং research interests নেওয়া হয়।
Applicant production management, operations management, lean manufacturing, Six Sigma, quality improvement, process optimization এবং steel structure manufacturing industry নিয়ে research করতে আগ্রহী ছিলেন।
তাঁর academic qualifications, professional responsibilities এবং industry experience review করে দেখা যায়, একটি সাধারণ Mechanical Engineering topic এর পরিবর্তে manufacturing operations এবং continuous improvement কেন্দ্রিক applied research তাঁর profile এর সঙ্গে বেশি relevant হবে।
এই assessment এর ভিত্তিতে তাঁর research direction production and operations management, lean manufacturing, Six Sigma এবং steel structure manufacturing industry এর challenges এর মধ্যে focused করা হয়।
পুরো process এ applicant কে সরাসরি সম্পৃক্ত রাখা হয়েছে। University ও program information, selected supervisors, proposed research titles, Research Proposal, supervisor emails এবং application writings তাঁর সঙ্গে share করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ document তিনি review করেছেন এবং তাঁর feedback ও approval নেওয়ার পর পরবর্তী কাজ শুরু করা হয়েছে।
তৃতীয় Step: University ও Program Selection
Applicant এর profile এবং proposed research direction অনুযায়ী suitable universities ও doctoral programs assessment করা হয়।
University selection এর ক্ষেত্রে program eligibility, research alignment, available expertise, supervisor availability, scholarship opportunities এবং applicant এর admission requirements পূরণের সক্ষমতা বিবেচনা করা হয়।
এই assessment এর মাধ্যমে University of Auckland এর Doctor of Philosophy in Engineering Science program কে একটি suitable option হিসেবে নির্বাচন করা হয়।
এই program applicant এর engineering background, manufacturing experience এবং operations management related research interests কে একটি interdisciplinary research framework এর মধ্যে উপস্থাপনের সুযোগ দেয়।
University of Auckland এ relevant research expertise এবং international students এর জন্য competitive doctoral scholarship opportunity থাকায় program টি applicant এর জন্য academic এবং financial উভয় দিক থেকেই উপযুক্ত ছিল।
University এবং program নির্বাচন করে A-Z Details দেখানো হয়। তাঁর approval পাওয়ার পরই Supervisor Selection এর কাজ শুরু করা হয়।
চতুর্থ Step: Potential Supervisor Selection
University ও program selection সম্পন্ন হওয়ার পর applicant এর proposed research area এর সঙ্গে relevant সব potential supervisor এর profile বিস্তারিতভাবে review করা হয়।
Supervisor selection এর সময় তাঁদের research areas, current projects, publications, departmental affiliation এবং applicant এর proposed research এর সঙ্গে academic alignment বিবেচনা করা হয়।
শুধু একজন supervisor নির্বাচন না করে University of Auckland এ applicant এর research interests এর সঙ্গে relevant সব suitable potential supervisor কে shortlist করা হয়। এরপর প্রতিটি supervisor এর research expertise এর সঙ্গে applicant এর academic background, professional experience এবং proposed research এর connection আলাদাভাবে assessment করা হয়।
Selected supervisors এর মধ্যে Department of Engineering Science and Biomedical Engineering এর Associate Professor Mic... ... এর research expertise applicant এর proposed study এর সঙ্গে বিশেষভাবে relevant ছিল।
তাঁর operations research, optimization এবং decision-making related expertise applicant এর production and operations management, lean manufacturing এবং process improvement-based research-এর সঙ্গে শক্তিশালী alignment তৈরি করেছিল।
এই কারণে তাঁর সঙ্গে communication এর ক্ষেত্রে applicant এর দীর্ঘ manufacturing experience এবং proposed research এর practical significance বিশেষভাবে তুলে ধরা হয়।
পঞ্চম Step: Research Proposal Title Selection ও Writing
Applicant এর research interests, professional experience এবং selected supervisors এর expertise বিবেচনা করে কয়েকটি focused research title প্রস্তুত করা হয়।
Research topic broad না রেখে একটি নির্দিষ্ট industry, management approach এবং expected research contribution এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।
শেষ পর্যন্ত নিচের research title টি নির্বাচন করা হয়:
“Optimizing Production and Operations ... ... Framework f... ... Manufacturing Industries”
এই topic applicant এর Mechanical Engineering background, MBA education এবং steel structure manufacturing industry তে দীর্ঘ professional experience কে একটি single research direction এর মধ্যে যুক্ত করেছে।
এরপর proposed research এর background, industry problem, research gap, aim, objectives, research questions, proposed methodology, expected contribution এবং practical significance নিয়ে full Research Proposal প্রস্তুত করা হয়।
Proposal এর প্রতিটি অংশ applicant এর সঙ্গে share করা হয়। তাঁর professional observations এবং industry experience অনুযায়ী প্রয়োজনীয় information যুক্ত করা হয়। Final version applicant review ও approve করার পর supervisor communication এর জন্য প্রস্তুত করা হয়।
Complete draft applicant কে review করার জন্য দেওয়া হয়। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় correction করার পর proposal final করা হয়।
ষষ্ঠ Step: Supervisor Emailing, Communication ও Meeting Preparation
Research Proposal final হওয়ার পর selected potential supervisors এর জন্য personalized emails এবং প্রয়োজনীয় documents প্রস্তুত করা হয়। সব email applicant এর নিজের email address থেকেই পাঠানো হয়। ফলে তিনি প্রতিটি email, supervisor response এবং পুরো communication সরাসরি দেখতে ও follow করতে পেরেছেন।
Email করা supervisors এর মধ্যে Associate Professor Mic... ... applicant এর profile ও proposed research নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং online meeting এর প্রস্তাব দেন।
Meeting এর জন্য applicant কে শুরু থেকে শেষ পর্যন্ত preparation guideline দেওয়া হয়। Research presentation কীভাবে তৈরি করতে হবে, কোন slide এ কী information থাকবে, academic ও professional background কীভাবে research topic এর সঙ্গে connect করতে হবে এবং research problem, objectives, methodology ও expected contribution কীভাবে উপস্থাপন করতে হবে, সেগুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়।
Presentation এর content, slide sequence এবং overall structure review করার পাশাপাশি সম্ভাব্য questions, research discussion points এবং উত্তর দেওয়ার কৌশল নিয়েও applicant কে প্রস্তুত করা হয়। Final presentation review এবং প্রয়োজনীয় corrections সম্পন্ন করার পর তিনি supervisor meeting এ অংশ নেন।
Meeting এ applicant এর professional background, research proposal এবং PhD করার motivation নিয়ে বিস্তারিত আলোচনা হয়। Discussion শেষে supervisor তাঁর profile ও proposed research নিয়ে সন্তুষ্ট হন এবং তাঁকে University of Auckland এর PhD admission ও Doctoral Scholarship এর জন্য formal application করতে বলেন।

সপ্তম Step: Admission ও Scholarship Application
Supervisor এর positive response এবং meeting সফলভাবে সম্পন্ন হওয়ার পর formal PhD admission ও scholarship application এর কাজ শুরু করা হয়।
Applicant এর নিজের email address ব্যবহার করে University application portal এ account তৈরি করা হয়। Application submit করার আগেই portal এর login details applicant এর সঙ্গে share করা হয়, যাতে তিনি নিজে account এ login করে পুরো application দেখতে এবং review করতে পারেন।
University এর requirements অনুযায়ী academic documents, English language test result, CV, Research Proposal, professional information এবং প্রয়োজনীয় supporting documents প্রস্তুত করা হয়। Application form এর প্রতিটি section applicant এর profile ও proposed research অনুযায়ী carefully complete করা হয়। Academic qualifications, professional experience, research motivation এবং proposed study এর importance এর মধ্যে consistency নিশ্চিত করা হয়।
Application এর জন্য প্রস্তুত করা সব writings, information এবং supporting documents applicant এর সঙ্গে share করা হয়। তিনি portal এ login করে সম্পূর্ণ application review করেন। তাঁর feedback অনুযায়ী প্রয়োজনীয় corrections সম্পন্ন করা হয় এবং final approval পাওয়ার পর application submit করা হয়।
পুরো process applicant এর নিজের email address ও application account এর মাধ্যমে সম্পন্ন হওয়ায় তিনি প্রতিটি stage সরাসরি দেখতে এবং application এর progress monitor করতে পেরেছেন।

অষ্টম Step: Supervisor Update ও Application Follow Up
Formal application submit হওয়ার পর supervisor এর সঙ্গে communication চালু রাখা হয়।
Application University এর admission portal এ পৌঁছানোর পর supervisor বিষয়টি confirm করেন। তিনি applicant কে জানান যে application progress করার জন্য তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় paperwork সম্পন্ন করতে হবে।
Application processing এর সময় প্রয়োজন অনুযায়ী polite follow up emails প্রস্তুত করা হয়। Supervisor applicant কে নিয়মিত update নিতে যোগাযোগ করার অনুমতিও দিয়েছিলেন।
পরবর্তীতে supervisor confirm করেন যে তিনি application progress করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন। এই communication applicant এর নিজের email address থেকেই পরিচালিত হওয়ায় তিনি প্রতিটি update এবং application এর progress সরাসরি দেখতে পেরেছেন।

নবম Step: PhD Admission ও University of Auckland Doctoral Scholarship
Application assessment সম্পন্ন হওয়ার পর University of Auckland applicant কে Doctor of Philosophy in Engineering Science program এর Offer of Admission প্রদান করে।
Offer Letter এ তাঁর proposed thesis title হিসেবে নিচের research topic টি অন্তর্ভুক্ত করা হয়:
“Optimizing Production and Operations ... ... Framework f... ... Manufacturing Industries”
Admission offer পাওয়ার পাশাপাশি তিনি University of Auckland Doctoral Scholarship অর্জন করেন।
Scholarship result পাওয়ার পর supervisor তাঁকে অভিনন্দন জানান এবং PhD শুরু করার সময় বা অন্য কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হলে যোগাযোগ করতে বলেন।
প্রতি বছর সর্বোচ্চ NZD 35,468 Stipend
University of Auckland Doctoral Scholarship এর অধীনে applicant প্রতি বছর সর্বোচ্চ NZD 35,468 stipend পাবেন।
বর্তমান stipend rate অনুযায়ী ৪২ মাসে stipend এর পরিমাণ সর্বোচ্চ NZD 124,138 হতে পারে। Scholarship এর নিয়ম অনুযায়ী annual stipend rate Consumer Price Index এর ভিত্তিতে adjust হতে পারে।
Full Tuition Fees ও Student Services Fees Coverage
Annual stipend এর পাশাপাশি scholarship এর মাধ্যমে applicant এর PhD program এর সম্পূর্ণ tuition fees এবং compulsory student services fees প্রদান করা হবে।
International doctoral study এর ক্ষেত্রে tuition fees একটি বড় financial responsibility। Full tuition fees coverage থাকায় applicant কে নিজের অর্থ দিয়ে এই ব্যয় বহন করতে হবে না।
International Student Health Insurance Coverage
Applicant international student হওয়ায় তাঁর compulsory single student health insurance এর খরচও scholarship এর আওতায় প্রদান করা হবে।
Stipend, tuition fees, student services fees এবং health insurance একসঙ্গে cover হওয়ায় এটি একটি comprehensive doctoral scholarship।

এই Application থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা
এই application দেখিয়েছে যে PhD admission ও scholarship এর ক্ষেত্রে শুধু academic result বা publications দিয়ে একজন applicant এর সম্ভাবনা নির্ধারণ করা যায় না।
Applicant এর নিজের কোনো journal বা conference publication না থাকলেও তাঁর technical education, strong MBA result, English language proficiency এবং প্রায় ১৮ বছরের relevant professional experience একটি শক্তিশালী research profile তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে শুধু professional experience থাকলেই যথেষ্ট নয়। সেই experience কে একটি focused research problem এর সঙ্গে connect করা এবং academic language এ উপস্থাপন করা প্রয়োজন।
University এবং supervisor selection এর আগে applicant এর preferred subjects ও research interests জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে applicant এর background অনুযায়ী realistic research direction এবং suitable program নির্বাচন করা সম্ভব হয়।
একইভাবে একজন supervisor এর ওপর নির্ভর না করে research interests এর সঙ্গে relevant সব potential supervisor কে identify করা প্রয়োজন। এরপর প্রত্যেক supervisor এর expertise অনুযায়ী personalized communication তৈরি করলে positive response পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
Supervisor meeting এর আগে proper presentation এবং complete preparation applicant কে নিজের profile ও research idea confidence এর সঙ্গে উপস্থাপন করতে সাহায্য করে। এই application এর ক্ষেত্রে meeting এর পর supervisor নিজেই applicant কে admission ও scholarship এর জন্য apply করতে বলেন।
সবশেষে, application এর প্রতিটি stage এ applicant কে সম্পৃক্ত রাখা গুরুত্বপূর্ণ। Applicant এর নিজের email এবং application account ব্যবহার করায় তিনি পুরো communication, supervisor responses এবং application progress সরাসরি দেখতে ও বুঝতে পেরেছেন।
সঠিক Profile Assessment, focused Research Proposal, relevant Supervisor Selection, personalized communication, meeting preparation এবং carefully prepared application এর সমন্বয়ে applicant University of Auckland থেকে PhD admission এবং comprehensive Doctoral Scholarship অর্জন করেছেন।
আপনিও যদি New Zealand, Australia, Canada অথবা USA তে research based Master’s বা PhD program এ admission এবং scholarship এর জন্য apply করতে চান, PIKDIGG এর APPLICATION SUPPORT নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
About the Author:
I am Engr. MN Manir, currently working as a Maintenance and Civil Engineering Projects Supervisor at the Government of Newfoundland and Labrador, Canada. I have completed my Master’s degree from Memorial University of Newfoundland and Labrador and my Bachelor’s degree from Rajshahi University of Engineering and Technology (RUET). I also have four years of experience as a university faculty member in Bangladesh. Through my contribution to Pikdigg, I aim to help Bangladeshi students pursue their dreams of higher education.
Follow My Activities on Facebook: